শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | TMC: ২২ তারিখেই রাজ্যে তৃণমূলের মিছিল, অনুমতি আদালতের, সঙ্গে শর্ত

Riya Patra | ১৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট, তবে সঙ্গে বেঁধে দিল শর্ত। আদালত জানিয়েছে, কোনও ধর্মকে আঘাত করে কোনও রকম বক্তব্য রাখা যাবে না। বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। স্বাভাবিক ভাবেই আদালতের এই রায় রাজ্য বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দেশে এই মুহূর্তে জোর চর্চা রামমন্দির নিয়ে। ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবেন প্রথম সারির নেতা-নেত্রী সহ বহু বিশিষ্ট জন। তবে ইতিমধ্যেই একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। অনেকেই বিশেষ দিনে ভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি মঙ্গলবার জানিয়েছেন, ২২ জানুয়ারি মিছিল করবে তাঁর দল। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলে থাকবেন সব ধর্মের মানুষ। মিছিল শুরু হবে কালী মন্দিরে পুজো দিয়ে। মিছিল যাবে মন্দির, মসজিদ, গুর দোয়ারা। মিছিল শেষে সভা হবে পার্ক সার্কাসে। প্রতি জেলার ব্লকে ব্লকে হবে সংহতি মিছিল। এই ঘোষণার পরের দিনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, সংহতি যাত্রায় রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। সে কারণেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তবে বৃহস্পতিবার শুভেন্দুর দায়ের করা মামলার শুনানিতে আদালত জানিয়ে দিল, শর্ত মেনে সেদিন সংহতি মিছিল করতে পারবে বাংলার শাসক দল। অন্যদিকে ২২ জানুয়ারি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই আর্জিও মানেনি আদালত। পরিবর্তে ২২ জানুয়ারি রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং স্বরাষ্ট্র সচিবকে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া