শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এত বড় বিশ্বাসঘাতকতা! বিয়ে করছেন প্রেমিকা, খবর পেয়েই সকলের চোখের সামনে তরুণ যা করলেন, জানলে চোখ কপালে উঠবে

পল্লবী ঘোষ | ১৫ অক্টোবর ২০২৫ ১০ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কে আচমকা ঝড়। মুহূর্তে ছারখার। অন্যত্র বিয়ে করতে চলেছেন প্রেমিকা। খবর পেয়েই মুষড়ে পড়েন তরুণ। এমন বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি। মানসিকভাবে ভেঙেও পড়েন। এরপরই চরম পদক্ষেপের সিদ্ধান্ত। পরিবারের ও প্রতিবেশীদের চোখের সামনে জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, অনুপশহরে ২২ বছরের এক তরুণ জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। প্রেমিকার বিয়ের খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই কারণেই চরম পদক্ষেপ করেন এই তরুণ। 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তরুণের নাম, সাজিদ। তিনি সিরাউরা গ্রামের বাসিন্দা ছিলেন। বহুতলের জলের ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দেন প্রথমে। সেই সময়েই গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। বারবার নীচে নেমে আসার অনুরোধ করেন সকলে। শেষমেশ সেই জলের ট্যাঙ্কেই ঝাঁপিয়ে পড়েন তরুণ। 

 

কিছুক্ষণের মধ্যেই জলের ট্যাঙ্ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ আধিকারিক ধর্মেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, সাজিদ ও তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ের কথা ওঠে। সেখানে বিয়ে স্থির হয়। প্রেমিকার বিয়ের খবর পেয়েছিলেন সাজিদ। এর জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেমিকার বিয়ের রুখতে না পারায়, তিনি সকলের চোখের সামনে চরম পদক্ষেপ করেন। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। 

 

আরও পড়ুন: সর্বকালের রেকর্ড ছুঁল সোনার দাম! ধনতেরাসের আগে দেশের কোন শহরে ২২ ক্যারাটের দর সবচেয়ে কম?

 

প্রসঙ্গত, গত আগস্ট মাসে প্রেমিকার বিয়ের খবর পেয়ে আরও এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলায়। রবিবার ওই জেলাতেই এক মোবাইল টাওয়ারে উঠে বিয়ের জন্য কাকুতিমিনতি শুরু করেন এক যুবক। বিয়ে না হলে, তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলেও জানান। পাঁচ ঘণ্টা ধরে চলে এই নাটকীয় মুহূর্ত। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের নাম, পবন পান্ডে। টানা পাঁচ ঘণ্টা এমন পরিস্থিতি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ, দমকল মিলে উদ্ধার করার চেষ্টা করে। অবশেষে পুলিশের বুদ্ধিতেই নীচে নামতে বাধ্য হন পবন। পুলিশ আধিকারিক অশোক কুমার মিশ্র জানিয়েছেন, পবনের একটা ছোট্ট পানের দোকান আছে। রবিবার সকাল ৯টা নাগাদ ইয়াকুবপুরের কাছে একটি মোবাইল টাওয়ারে তিনি উঠে যান। উঁচু থেকেই খুশবু নামের এক মহিলাকে ডাকাডাকি করেন। খুশবকে বিয়ে করতে চান বলেও বারবার জানান। খুশবু ওই জায়গায় না এলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। 

 

জানা গেছে, দমকল কর্মীরা ও পুলিশ বারবার বোঝানো সত্ত্বেও নীচে নামতে রাজি হননি পবন। এদিকে খুশবু নামের কোনও তরুণীর খোঁজ পাওয়া যায়নি। এরপর এক মহিলা পুলিশ কর্মীকে খুশবু সাজিয়ে যুবকের সঙ্গে ফোনে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। খুশবুর গলার স্বর শুনে দুপুর ২টো নাগাদ মোবাইল টাওয়ার থেকে নীচে নেমে আসেন যুবক। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পবন আসলে প্রতারণার শিকার। গত দুই বছর ধরে ইনস্টাগ্রামে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আদতে সেটি ছিল একটি ভুয়ো প্রোফাইল। সেই প্রোফাইলে একটি মেয়ের ছবি ছিল। তার প্রেমেই হাবুডুবু খেতেন পবন। মেয়েটি নিজেকে খুশবু নামে পরিচয় দিয়েছিল। বিয়ের টোপ দিয়ে পবনের থেকে একাধিকবার টাকা হাতিয়েছে এই মেয়েটি। 

 

পবনের ধারণা ছিল, খুশবুও তাঁকে ভালবাসে। কিন্তু অনেকেরই এই বিয়েতে মত নেই। তাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারছেন না তাঁরা। কিন্তু অবশেষে জানা গেলে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তিনি। এদিকে পবনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভুয়ো প্রোফাইলের পিছনে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া