শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মোদি জামানায় কি বিলুপ্তির পথে ভারতীয় হাতি? ১৮ শতাংশ কমে গিয়েছে গজাননের সংখ্যা! ফাঁস সাম্প্রতিকতম সমীক্ষায়

আর্যা ঘটক | ১৫ অক্টোবর ২০২৫ ০৯ : ৩৫Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: দেশের ইতিহাসে প্রথম বার ডিএনএ প্রযুক্তির সাহায্যে হাতি গণনার রিপোর্ট প্রকাশ পেতেই কপালে চিন্তার ভাঁজ পরিবেশবিদদের। ‘সিঙ্ক্রোনাস অল-ইন্ডিয়া এলিফ্যান্ট এস্টিমেশন ২০২১-২৫’ শীর্ষক এই সমীক্ষা অনুযায়ী, দেশ জুড়ে বুনো হাতির সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২২,৪৪৬-এ। পাঁচ বছর আগে, ২০১৭ সালের গণনায় এই সংখ্যা ছিল ২৭,৩১২। অর্থাৎ, বুনো হাতির সংখ্যা কমেছে প্রায় ১৮ শতাংশ।

 

তবে, পরিবেশ মন্ত্রকের আধিকারিকরা এখনই এই দুই পরিসংখ্যানের সরাসরি তুলনা টানতে নারাজ। এখনই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা অনুচিত বলেই তাঁদের মত। শোনা গিয়েছে এক অদ্ভুত যুক্তি, এ বারের গণনায় যে অত্যাধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তা আগের চেয়ে অনেক বেশি নির্ভুল। তাই পুরনো রিপোর্টের সঙ্গে এর তুলনা টানা যুক্তিসঙ্গত হবে না। তবে রিপোর্টটিকে সম্পূর্ণ নাকচ করতেও অক্ষম তাঁরা। বরং আধিকারিকদের একাংশের দাবি, এই নতুন সমীক্ষা আগামী দিনের জন্য একটি মজবুত ভিত্তি (বেসলাইন) তৈরি করে দিল।

এত দিন পর্যন্ত দেশে হাতি গোনা হতো মূলত চাক্ষুষ দেখে অথবা জঙ্গলে পড়ে থাকা মলের স্তূপ গুনে। এই পদ্ধতিতে একই হাতি একাধিক বার গোনা হয়ে যাওয়ার বা গণনার বাইরে থেকে যাওয়ার মতো ভুলের অবকাশ ছিল। সেই খামতি দূর করতেই এ বার বাঘ গণনার ধাঁচে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং-এর সাহায্য নেওয়া হয়েছে। দেশ জুড়ে হাতির বিচরণভূমিগুলি থেকে প্রায় ২১ হাজার মলের নমুনা সংগ্রহ করেন গবেষকেরা। সেই নমুনা বিশ্লেষণ করে ৪,০৬৫টি স্বতন্ত্র হাতিকে শনাক্ত করা হয় এবং তার ভিত্তিতেই ‘মার্ক-রিক্যাপচার’ মডেলে হাতির মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

 

রিপোর্ট অনুযায়ী, আঞ্চলিক ভাবে পশ্চিমঘাট পর্বতমালা এখনও হাতিদের সবচেয়ে বড় আশ্রয়স্থল। সেখানে ১১,৯৩৪টি হাতির বাস। এর পরেই রয়েছে উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল এবং ব্রহ্মপুত্র উপত্যকা, যেখানে ৬,৫৫৯টি হাতি রয়েছে। রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কর্ণাটক (৬,০১৩)।

 

কিন্তু সংখ্যার এই টানাপোড়েনের আড়ালে যে গভীর সঙ্কট লুকিয়ে রয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রিপোর্ট। আধিকারিকদের মতে, হাতির সংখ্যা কমার মূল কারণ তাদের স্বাভাবিক বাসস্থানের দ্রুত সংকোচন এবং খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া। যথেচ্ছ ‘উন্নয়নমূলক’ প্রকল্প, খনিজ উত্তোলন, জঙ্গলের বুক চিরে চলে যাওয়া রেললাইন এবং জাতীয় সড়ক এবং বাণিজ্যিক চাষাবাদের আগ্রাসনে হাতিদের স্বাভাবিক যাতায়াতের পথ বা করিডরগুলি ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। বাসস্থান হারানোর ফলে খাবারের সন্ধানে তারা লোকালয়ে হানা দিচ্ছে, যার অনিবার্য পরিণতি- মানুষ-হাতির ভয়াবহ সংঘাত। রিপোর্ট বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ট্রেনের ধাক্কায় এবং প্রতিহিংসার জেরে মানুষের হাতে হাতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ।

পরিবেশবিদদের মতে, এই রিপোর্ট কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি সতর্কবার্তা। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী এই প্রাণীকে বাঁচাতে হলে শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে জঙ্গলের সুরক্ষাই যথেষ্ট নয়, তাদের অবাধ বিচরণের জন্য করিডরগুলিকে সুরক্ষিত রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তার জন্য প্রয়োজন একটি সুসংহত এবং বিজ্ঞান-চালিত সংরক্ষণ নীতি। বিরোধীদের অভিযোগ অরণ্য সংরক্ষণ তো দূর, উল্টে যেটুকু বনাঞ্চল অবশিষ্ট রয়েছে সেগুলিও ধনকুবেরদের বিকিয়ে দিচ্ছে মোদি সরকার। আর তার প্রভাব পড়ছে বন্যপ্রাণীর সংখ্যার উপর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া