শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চটি পরে স্কুলে! সহপাঠীদের সামনেই কষিয়ে চড় মারলেন প্রিন্সিপাল, অবসাদে মর্মান্তিক পরিণতি ছাত্রীর

পল্লবী ঘোষ | ১৫ অক্টোবর ২০২৫ ০৯ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চটি পরে একদিন স্কুলে গিয়েছিল কিশোরী। এই ছিল তার 'মস্ত ভুল'! ভুলের শাস্তি এমন ছিল, যা ভুলতে পারেনি দিনের পর দিন। অবশেষে অবসাদেই চরম পরিণতি হল তার। সহপাঠীদের সামনেই চড় মেরেছিলেন প্রিন্সিপাল। এই ঘটনার একমাস পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানল ওই ছাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গাড়োয়া জেলায়। এক মাস আগে এই জেলার এক স্কুলে চটি পরে এসেছিল এক ছাত্রী। যা দেখেই রাগের মাথায় তাকে বেধড়ক মারধর করেন স্কুলের প্রিন্সিপাল। কষিয়ে থাপ্পড় মারে ছাত্রীকে। মঙ্গলবার হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর দিব্যা কুমারী নামের ওই ছাত্রী স্কুলের বিশেষ অনুষ্ঠানে জুতোর বদলে চটি পরে এসেছিল। সেটি খেয়াল করেছিলেন স্কুলের প্রিন্সিপাল ইন চার্জ দ্রৌপদী মিনজ। সহপাঠীদের সামনেই তুমুল বকাঝকা করে, তাঁকে কষিয়ে চড় মারেন প্রিন্সিপাল। 

 

চড়ের আঘাতে আহত না হলেও, মনে আঘাত পেয়েছিল দিব্যা। প্রথম কয়েকদিন চুপচাপ ছিল। দিন কয়েক পরেই অবসাদে ভুগতে শুরু করে। ডাল্টনগঞ্জে তার চিকিৎসা শুরু হয়। এরপর রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয় তাঁকে। মঙ্গলবার সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে। 

 

কিশোরীর মৃত্যুর পরেই থানায় প্রিন্সিপালের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছে পরিবার। পাশাপাশি গ্রামবাসীরাও মূল রাস্তা আটকে, ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভে সামিল হন। ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে প্রিন্সিপালের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন সকলে। তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বিক্ষোভের জেরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রীর মৃত্যুর পরেও এই ঘটনায় মন্তব্য করতে নারাজ ওই প্রিন্সিপাল। 

 

আরও পড়ুন: বর্ষা বিদায় নিলেও বৃষ্টি থামছে না, এই জেলাগুলিতে ফের বর্ষণের পূর্বাভাস, আগেভাগেই বড় আপডেট দিল হাওয়া অফিস

 

প্রসঙ্গত, কয়েক মাস আগে মাথায় তেল না দেওয়ার জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল এক পড়ুয়াকে। চুলে তেল না দিয়ে স্কুলে আসার কড়া শাস্তি! রাগের মাথায় ছাত্রীর চুল কেটে নিলেন শিক্ষিকা। ছাত্রীর পরিবারের অভিযোগের তরফে ওই শিক্ষিকাকে সাসপেন্ড করলেন স্কুল কর্তৃপক্ষ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটে। জামনগরের স্বামীনারায়ণ গুরুকুল স্কুলে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালেই ওই স্কুলের এক ছাত্রীর চুল ব্লেড দিয়ে কেটে দেন এক শিক্ষিকা। কারণ? ওই ছাত্রী চুলে তেল না দিয়ে স্কুলে এসেছিল। 

 

স্কুল থেকে বাড়ি ফিরেই শিক্ষিকার কীর্তির কথা পরিবারকে জানিয়েছিল ওই ছাত্রী। এরপর ওই পরিবার জেলা শিক্ষা আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার পরেই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। 

 

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, অতীতে আরও একাধিক পড়ুয়াকে কড়া শাস্তি দেওয়া হয়েছে এই স্কুলে। ভুলবশত কোনও পড়ুয়া যদি বই আনতে ভুলে যেত, তাকে ১০০ বার কান ধরে উঠবস করানো হত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া