শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | ১৪ অক্টোবর ২০২৫ ২৩ : ২০Soma Majumder
কয়েক দশক আগেও সমাজের বিশ্বাস ছিল, সাত পাকে বাঁধা পড়লে দুটো মানুষ একে অন্যের কাছে বাঁধা পড়ে যায় আজীবনের মতো। সম্পর্ক যে খাতেই বয়ে যাক, পছন্দ যতই পাল্টাক, সে বাঁধন ছেঁড়ার কথা ভাবতে পারতেন না স্বামী-স্ত্রী কেউই। দাম্পত্যের বাইরে পুরুষ-নারীর বন্ধুত্ব দেখা হতো খারাপ চোখেই। সময় বদলেছে। পাল্টেছে সম্পর্কের সমীকরণ। তার হাত ধরে যেমন প্রেমের ধরন পাল্টেছে, তেমনই বদলে গিয়েছে বিয়ের চেনা সংজ্ঞাও। স্রেফ বিয়ে হয়েছে বলেই যে সব জটিলতা, তিক্ততা মেনে নিয়ে একসঙ্গে জীবন কাটাতেই হবে, তেমনটা আর নয়৷ একই ভাবে বিয়ের বাইরে অন্য সম্পর্কগুলোকেও গ্রহণ্যযোগ্যতার খাতায় লিখতে শিখেছে আজকের প্রজন্ম। আর সেই সূত্রেই বাড়ছে 'ওপেন ম্যারেজ'-এর চল। কিন্তু কী এই ওপেন ম্যারেজ? কেমন সেই সম্পর্কের চলন? তা নিয়েই কথা বললেন আইনজীবী রম্যানি ঘোষাল।
খোলা হাওয়ার টান?
ওপেন ম্যারেজ। কেমন এই বিয়ের গতিপ্রকৃতি? রম্যানির কথায়, "আজ কাল ‘ওপেন ম্যারেজ’ কথাটা খুব শুনছি আমার কাছে আসা নতুন দম্পতিদের মুখ থেকে। প্রথমেই যেটা বুঝলাম, তা হল এতে স্বামী বা স্ত্রী বিবাহিত সম্পর্কে থাকলেও দু'জন দু'জনের সম্মতিতে অন্য কোনও সম্পর্কে জড়াতেই পারে। তা সে যৌনই হোক বা মানসিক। বেশ অন্য রকম একটা ব্যাপার আধুনিকতায় মোড়া। যদিও ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, এটা খুব নতুন কিছু নয়। পরকীয়া সম্পর্ককেই একটু নতুন ভাবে ভাবা।
লোকে কী বলবে?
বন্ধনহীন বিয়ে। এক সম্পর্কে থেকে অন্য সম্পর্ককে স্বীকৃতি দেওয়া কি মেনে নিচ্ছে সমাজ? রম্যানি বলছেন,
"বিয়ে কী? দুটো মানুষের সামাজিক বন্ধন যাতে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। Bertrand Russell তাঁর Mariage And Morals গ্রন্থে লিখেছিলেন- “Marraiage customs have always be a bend of three factors which maybe loosly called instincictive, economic and religius respectevly’। সেভাবে ভাবলে মানুষ তার দীর্ঘ বিবাহিত জীনে তার সঙ্গীর দ্বারা সারা জীবন বাঁধা থাকবে, তা এই যুগে কেন সব যুগেই অসম্ভব। সেই পুরনো যুগ থেকেই মানুষ কখনও একমুখী ছিল না। বহুমুখীই ছিল। কিন্তু সংসারকে ধরে রাখার জন্য সমাজ বিয়েকে একমুখী রাখার বহু প্রচেষ্টা চালিয়ে গেছে। প্রথমে মেয়েদের উপরেই জোর করে সব নিয়ম চাপিয়ে দেওয়া হত। এবং বলতে খারাপ লাগে, একজন বাচ্চা মেয়ে বিধবা হলে তাকে সমাজ সব অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য নানাভাবে অত্যাচার করলেও সমাজসিদ্ধ কোনও সম্পর্কে জড়াতে দিত না। এখন আধুনিকতার যুগে মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। বিবাহিত জীবনে থেকে তারা যদি স্ত্রী বা স্বামী থাকলেও পরস্পরের সম্মতির ভিত্তিতে মন বা শরীর অন্য কারও থেকে ভরিয়ে এক ছাদের তলায় টিকে থাকতে পারে, ভালই তো।"
আইন, মন, এবং...
রম্যানি অবশ্য মনে করেন, ওপেন ম্যারেজ-এর মধ্যেও কিছু অসুবিধা আছে। তাঁর মতে, "যদিও আইন স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত জায়গায় নাক গলায় না, তবু ব্যক্তিগত সম্পর্কের দরুণ কোনও সন্তান জন্মালে তার দায়িত্ব কে নেবে? আর যদি মনের কথা বলি, তাহলে তো আরও সমস্যা। সত্যি কি মন এত উদার হতে পারে যে মুক্ত ভাবে তার জীবনসঙ্গী অন্য কারও সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত আছে জেনেও অপরপক্ষ ঈর্ষা বা রাগ করবে না? অধিকারবোধ ফলাবে না? সারাজীবন এক ছাদের তলায় থেকে যেতে পারবে? নাকি এই বিষয়টাও কোনওভাবে ওপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়ে যাবে?
সোজা কথায়, শুধু সামাজিক কারণে একসঙ্গে থাকা যাবে কি না, সময় এর উত্তর দেবে। যুগের চাহিদায় নতুন নতুন কনসেপ্ট আসে, আর আমি বিশ্বাস করি সবগুলোর মধ্যেই ভালোবাসা পাওয়ার চাহিদাটা কমন। একটা বারান্দা যদি স্বামী স্ত্রীর সম্পর্ককে ভাল রাখতে সাহায্য করে মন্দ কী?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?