শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ, ভারতে এর কতটা প্রভাব পড়তে পারে? জানাচ্ছেন প্রাক্তন সেনাকর্তা

অভিজিৎ দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৯ : ০১Abhijit Das

আর কে দাস (প্রাক্তন বায়ুসেনা কর্তা)

যত দিন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এই গোলাগুলি চলবে তত দিন আর কিছু হোক না হোক, কাশ্মীরে গোলমাল অনেকটাই কম হবে। কারণ, পাকিস্তান এই মুহূর্তে তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত আর সেকারণেই অন্য দেশে সন্ত্রাসে মদত দিতে পারবে না। 

এবার আসা যাক আসল কথায়। দুই দেশের মাঝে যে ডুরান্ড লাইন ঘেঁসে এই লড়াই চলছে সেই লাইন ১৮৯৩ সালে ব্রিটিশ কূটনীতিক মর্টিমার ডুরান্ড তৈরি করেছিলেন। তাঁর নামেই দুই দেশের সীমানা নির্ধারণকারী এই লাইনের নামকরণ করা হয়েছে। পাশতুন এবং বালোচ-এর মধ্য দিয়ে যাওয়া এই সীমানা সেইসময় ব্রিটিশশাসিত ভারতকে রাশিয়ার থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। ব্রিটিশ যখন চলে গেল তখন পাকিস্তান এই লাইনকে তাদের পশ্চিম প্রান্তের সীমানা বলে মেনে নিলেও আফগানিস্তান কিন্তু এটাকে সেভাবে মান্যতা দেয়নি। 

এই একটা সীমানাই বদলে দিল পাশতুন এবং বালোচদের ভাগ্য। এর আগে তারা কিন্তু আফগানিস্তানের চোখে কখনও 'বিদেশি' হিসেবে ছিল না। বরং ওই এলাকাগুলো ছিল আফগানদের কাছে তাঁদের নিজস্ব সংস্কৃতি এবং ভাষার একটা বর্ধিত এলাকা। আজও আফগানরা মনে করেন ডুরান্ড লাইন তাঁদের ব্যক্তিস্বত্তায় আঘাত হেনেছে। এই একই ক্ষত দগদগ করছে বালোচদের বুকেও। 

এই সীমান্তে একটা উত্তেজনা সবসময় রয়ে গিয়েছে। বর্তমানে এই পরিস্থিতিতে আফগানিস্তান এবং পাকিস্তান, দুই তরফেরই দাবি গত সপ্তাহে যে সংঘর্ষ হয়েছে তাতে তারা ১০০-র কাছাকাছি শত্রু সৈন্যকে হত্যা করেছে এবং আহত করেছে প্রায় একই সংখ্যক সৈন্য। গত শনিবারের পর আফগানিস্তান জানিয়েছে তারা ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের একাধিক সেনা চৌকি দখল করেছে। যদিও দু'দেশের মধ্যে এই গোলমাল পুরনো। পাকিস্তানের অভিযোগ, কাবুলের মদতেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে বসে পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। জবাবে কাবুলের পাল্টা অভিযোগ, কয়েক দশক ধরে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। যার মধ্যে আল-কায়দার মতো সংগঠনকে সহায়তা করার সঙ্গে রয়েছে ২০০১ সালের পর যে সরকার তৈরি হয়েছে তাকে পাকিস্তানের মর্জিমাফিক চলার চেষ্টা করা। যেটা আফগানিস্তানে সমস্যা জিইয়ে রাখছে। 

আরও পড়ুন: পাকিস্তান থেকে লাখে লাখে গাধা কিনে চলেছে চীন, এত চারপেয়ে দিয়ে কী করবে শি জিনপিংয়ের দেশ

এমনিতেই পাকিস্তানের মধ্যেই চলছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই। যার একটি হল বালোচিস্তানে এবং অন্যটি হল খাইবার পাখতুনখোয়াতে। যেখানকার অধিবাসীরা স্বাধীনতার জন্য লড়াই করে চলেছেন। এদের মধ্যে বালোচিস্তানে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং এর সঙ্গে থাকা অন্য সংগঠনগুলি কয়েক দশক ধরে তাদের এলাকার মূল্যবান খনিজ সম্পদ রক্ষায় লড়াই করছে। তারা মূলত পাকিস্তানের পরিকাঠামো এবং সেনা লক্ষ্য করে তাদের আক্রমণ হানছে। অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায় স্বায়ত্তশাসনের সঙ্গে বৃহৎ পাশতুনিস্তান তাদের লক্ষ্য। মনে রাখতে হবে ডুরান্ড লাইন কিন্তু কয়েক লক্ষ পাশতুনকে তাদের আগের জায়গা থেকে আলাদা করে দিয়েছে। 

পাকিস্তানের ভিতরে অস্থিরাবস্থা ঠিক কতখানি পৌঁছেছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হল পাকিস্তান তার নিজের দেশের মধ্যেই বিদ্রোহ দমনের জন্য বোমা ফেলেছে। সেইসঙ্গে গত সপ্তাহের শেষের দিকে আফগানিস্তানের ভিতরে তারা মিজাইল ফেলেছে। তাদের দাবি, জঙ্গি বিনাশ করতেই এই অভিযান চালানো হয়েছে। যেটা আফগান শাসকদের চোখে তাঁদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ। পাল্টা জবাবে আফগানরা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে। ধংস করে দিয়েছে পাকিস্তান সেনার বেশ কয়েকটি চৌকি। এই সংঘর্ষ সীমান্তের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে। 

আসলে সীমান্ত সমস্যার সমাধানে পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে রেখে গোটা বিষয়টি পরিচালনা করে সেই দেশের সেনাবাহিনী। বিশেষ করে পাকিস্তানের পশ্চিমাঞ্চলের জন্য যে নীতি নির্ধারণ করা হয় তার পুরোটাই করে ওই দেশের পাঞ্জাবি জেনারেলরা। যেখানে গুরুত্ব দেওয়া হয় না স্থানীয় অধিবাসীদের মতামতের। যতদিন না পর্যন্ত পাকিস্তান বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা আফগান সীমান্তকে মানবিক দৃষ্টিকোণের বদলে স্রেফ একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল হিসেবে দেখবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান তারা করতে পারবে না। এক্ষেত্রে তাদের আমলা বা সেনা সকলের দৃষ্টিভঙ্গি এক। 

পরিশেষে একটা কথা আমি আবার বলতে চাই যে গোলাগুলি চলুক বা রক্ত ঝরুক এটা কখনোই কাম্য নয়। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে পাকিস্তানের ভিতরে বা অন্য দেশের সঙ্গে তাদের সীমান্ত সংঘর্ষে কিন্তু তাদের বাধ্য করবে পরের ঝামেলাকে উস্কানি দেওয়া বন্ধ করে নিজেদের ঘর সামলাতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া