শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গ্রামে রাস্তাই নেই! ঢুকল না অ্যাম্বুল্যান্স, 'ডোলি'তে যুবতীর দেহ কাঁধে নিয়ে ১২ কিমি পথ পায়ে হাঁটলেন আত্মীয়রা

পল্লবী ঘোষ | ১৪ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সাল। অথচ দেশের এক প্রত্যন্ত গ্রামে নেই রাস্তা। যেখানেই পৌঁছল না অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃত যুবতীর দেহ কাঁধে নিয়ে ১২ কিমি পথ পায়ে হেঁটে গ্রামে পৌঁছলেন পরিবারের সদস্যরা। ক্লান্ত, বিধ্বস্ত হয়ে শোক ভুলে গিয়েছিলেন তাঁরা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। এই রাজ্যেই পার্বতীপুরম মান্যম জেলার চিন্তামালা গ্রামে ঘটনাটি ঘটেছে। এই গ্রামেই নেই কোনও রাস্তা। তাই পৌঁছতে পারেনি অ্যাম্বুল্যান্স। এক মহিলার মৃতদেহ 'ডোলি'তে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ১২ কিমি পথ পায়ে হেঁটে দাহ করতে গেলেন পরিবারের সদস্যরা। 

 

সালুরু মণ্ডলের কোদামা পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। একুশ শতকেও যেখানে পাকা রাস্তার স্বপ্ন দেখেন গ্রামবাসীরা। রাস্তার অভাবে জীবনযাপনে চরম ভোগান্তি পোহাতে হয় সকলকে। চিকিৎসা থেকে পড়াশোনা, নিত্যদিনের হাজারটা সমস্যা বেড়েই চলে রাস্তার অভাবে। 

 

৪০ বছর বয়সি মৃত যুবতী চিন্তামালার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। তাঁর দেহটি গ্রামে আনার পথেই বিপত্তি দেখা দেয়। গ্রামে রাস্তা না থাকায়, মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছতে পারে না অ্যাম্বুল্যান্স। 

 

অ্যাম্বুল্যান্সের অভাবে নিরুপায় হয়ে ডোলিতে যুবতীর দেহ তুলে, কাঁধে করে গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। ১২ কিমি পথ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বিধ্বস্ত হয়ে সকলে পৌঁছন গ্রামে। যে ঘটনার পরেই রাস্তার অভাব ঘিরে তুমুল ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। 

 

আরও পড়ুন: কোলে মাথা রেখে ছেলের মৃত্যু, শোক সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক বাবার! কয়েক মিনিটের মধ্যে সব শেষ

 

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই দক্ষিণ ভারতের আরও এক রাজ্যে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা গিয়েছিল। গ্রামে রাস্তাই নেই। প্রবল বৃষ্টিতে কাদায় ভরে উঠেছে সব পথ। যেখান থেকে পায়ে হেঁটে যাওয়াই কষ্টকর। সেই পথে আর ঢুকল না অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্স না আমি আসায়, বাড়ি থেকে ডোলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল গর্ভবতীকে। সেই কাদায় ভরা পথ পেরিয়ে গেলেন অন্তঃসত্ত্বা তরুণী। মাঝ পথেই সন্তান প্রসব করলেন তিনি। 

 

সন্তান প্রসবের আগে যন্ত্রণায় ছটফট করছিলেন তরুণী। হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তাঁর। শেষমেশ তাঁর 'ডোলি'তে করে নিয়ে যাওয়া হল। তবে এই 'ডোলি' পালকির মতো সুরক্ষিত নয়। রীতিমতো বাঁশের লাঠিতে, কাপড়ের মধ্যে ঝুলতে ঝুলতে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রদ্রি কোথাগুদেম জেলায়। প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। কিন্তু অ্যাম্বুল্যান্স না আসায় ওই রাস্তা দিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে‌। যন্ত্রণা আরও বাড়তে মাঝ রাস্তাতেই সন্তান প্রসব করেন তিনি। 

 

এর কিছুক্ষণ পর একটি অ্যাম্বুল্যান্স পৌঁছয়। সেই অ্যাম্বুল্যান্সে করে তরুণী ও সদ্যোজাত সন্তানকে সত্যনারায়ণপুরম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও সদ্যোজাত সন্তান দুজনেই স্থিতিশীল রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া