শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শিশুর জীবনের মূল্য মাত্র আড়াই টাকা! প্রেসক্রিপশনে কোল্ডরিফ লিখে বোতল প্রতি এত টাকা পেয়েছিলেন ডাক্তার

অভিজিৎ দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৮ : ১৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একটি শিশুর জীবনের মূল্য আপনি কীভাবে দেবেন? কীভাবে মূল্যায়ন করবেন এর দাম? এটা করা অসম্ভব বলে মনে হচ্ছে, তাই না? তবে, মধ্যপ্রদেশে মারা যাওয়া ২৩ জন শিশুর বেশিরভাগের জন্য যে ডাক্তার এই কাশির সিরাপ লিখেছিলেন, তাঁর কাছে উত্তর ছিল সহজ এবং অত্যন্ত কম, মাত্র ২.৫৪ টাকা। স্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ কাশির সিরাপের বাজার দর ২৪.৫৪ টাকা। প্রতিটি বোতল বিক্রি হলে ওই ডাক্তার ১০ শতাংশ কমিশন হিসেবে এই পরিমাণ টাকা পেতেন।

পুলিশের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় চার বছরের কম বয়সী শিশুদের জন্য ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ লিখে দেওয়া নিষিদ্ধ করার পরেও, পারাসিয়ার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়োজিত শিশুবিশেষজ্ঞ ডাঃ প্রবীণ সোনি তাঁর ব্যক্তিগত প্র্যাকটিস থেকে শিশুদের জন্য বর্তমানে নিষিদ্ধ কোল্ডরিফ সিরাপ লিখে দিয়েছিলেন।

তামিলনাড়ুর সংস্থা স্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি এই সিরাপটিতে বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল (ডিইজি) রয়েছে। যা কিডনি বিকল হওয়ার কারণ হিসাবে পরিচিত রাসায়নিক। কোল্ডরিফে অনুমোদিত সীমার চেয়ে ডিইজি অনেক বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বলছেন যে, ডাঃ সোনি কোল্ডরিফের ঝুঁকি জানা সত্ত্বেও বারবার ওষুধটি নিজের প্রেসক্রিপশনে লিখেছিলেন। মধ্যপ্রদেশে মারা যাওয়া ২৩ জন শিশুর বেশিরভাগকেই তিনি এই সিরাপটি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন: ভারতের তিনটি কাশির সিরাপকে ‘নিম্নমান’-এর ঘোষণা করেছে হু, একটি কোল্ডরিফ, বাকি দু’টি কী কী

সোনি এবং স্রেসান ফার্মাসিউটিক্যালসের মালিক রঙ্গনাথন দু’জনেই এখন পুলিশ হেফাজতে। তামিলনাড়ু সরকার সংস্থাটি বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কোম্পানির অফিসে অভিযান চালিয়েছে।

আদালতে দাখিল করা পুলিশের রিপোর্ট অনুসারে, সোনি কমিশন গ্রহণের কথা স্বীকার করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু তাঁর আইনজীবী পবন শুক্লা স্বীকারোক্তিটিকে ‘বানানো এবং আইনত মূল্যহীন’ বলে অভিহিত করেছেন। শুক্লা বলেছেন, “পুলিশকে একটি গল্প সম্পূর্ণ করতে হয়েছিল। ডাঃ সোনির বিরুদ্ধে সরাসরি কোনও প্রমাণ নেই।” তিনি আরও বলেন, “পুলিশ এই গল্পটি তৈরি করেছে এবং একটি স্মারকলিপি তৈরি করেছে যার কোনও প্রমাণ নেই। ১০ শতাংশ কমিশনের দাবি মিথ্যে।”

এর আগে, ডাক্তারের পরিবারের যোগসাজেশ খোঁজ পাওয়া গিয়েছিল। পুলিশ বলেছিল যে ডাঃ সোনির প্রেসক্রাইব করা ওষুধগুলি তাঁর স্ত্রী এবং ভাগ্নের মালিকানাধীন ওষুধের দোকানের মাধ্যমে বিক্রি করা হত।

স্বাস্থ্যসেবা অধিদপ্তর (ডিজিএইচএস) ১৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে দেশব্যাপী স্পষ্ট নির্দেশ জারি করেছিল, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চার বছরের কম বয়সী শিশুদের জন্য এফডিসি ওষুধ না লেখার জন্য সতর্ক করা হয়। তবুও, পুলিশ রিপোর্ট অনুসারে, ডাঃ সোনি সিরাপটি লিখেছিলেন এবং রিপোর্টে দেখানো হয়েছে যে এটির কারণে শিশুদের মূত্রনালীতে সমস্যা এবং কিডনি ব্যর্থতা দেখা দেওয়ার পরেও তিনি তা লেখা বন্ধ করেননি। তাঁর বেশ কয়েকজন রোগীকে পারাসিয়া থেকে নাগপুরে রেফার করা হয়েছিল। সেখানে তারা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মারা যায়।

মধ্যপ্রদেশের চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই প্রথম অভিযোগ উঠছে না। দশ বছর আগে, মধ্যপ্রদেশ মেডিকেল কাউন্সিলের কাছে একটি অভিযোগ জমা পড়েছিল যে ১৪টি জেলার ২০ জন বিশিষ্ট চিকিৎসক তাদের পরিবারের সঙ্গে ইতালিতে বিলাসবহুল ভ্রমণে গিয়েছিলেন। অভিযোগ করা হয়েছিস যে এই ভ্রমণগুলি একটি ফার্মা কোম্পানির পৃষ্ঠপোষকতায় হয়েছিল এবং বিনিময়ে তাঁরা সংস্থার ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন।

২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে, বেশ কয়েকজন সরকারি ডাক্তারের বিরুদ্ধে রোগীদের সম্মতি ছাড়াই অবৈধ ওষুধের পরীক্ষা চালানোর অভিযোগও আনা হয়েছিল। ইউনিফর্ম কোড ফর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসের অধীনে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও, ফার্মা কোম্পানি বা ডাক্তারদের বিরুদ্ধে কোনও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া