শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোলে মাথা রেখে ছেলের মৃত্যু, শোক সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক বাবার! কয়েক মিনিটের মধ্যে সব শেষ

পল্লবী ঘোষ | ১৪ অক্টোবর ২০২৫ ১৮ : ০১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা। মাঝ রাস্তায় ঘটল বিপত্তি। বাবার কোলে মাথা রেখেই জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল ১৪ বছরের ছেলে। ছেলের মৃত্যুর আঘাত সইতে না পেরে, তিনিও কয়েক মিনিট পর হৃদরোগে আক্রান্ত হন। ছেলের মৃত্যুর কয়েক মিনিট পরেই প্রাণ হারান বাবা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে।‌ মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রামবান জেলায়। দীর্ঘদিন ধরেই ছেলের অসুস্থতা নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাবার কোলে মাথা রেখেই জ্ঞান হারিয়ে, মৃত্যুর কোলে ঢোলে পড়ে কিশোর। ছেলের অকালমৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে, তৎক্ষণাৎ হার্ট অ্যাটাক হয় ওই ব্যক্তির। 

 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বনিহালের তেথার এলাকায় বাবা ও ছেলে কয়েক মিনিটের তফাতে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। ৪৫ বছর বয়সি সাবির আহমেদ গনিয়া ১৪ বছরের ছেলে সাহিল আহমেদকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সাহিল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। হাসপাতালে যাওয়ার পথেই বাবার কোলে মাথা রেখেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সাহিল। 

 

ছেলের অকালমৃত্যুর পরেই, শোকগ্রস্ত সাবির হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। মিনিট কয়েক পর তাঁরও মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বনিহালের জেলা হাসপাতালে বাবা ও ছেলের মৃতদেহ এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাব ও ছেলের একসঙ্গে মৃত্যুর ঘটনায়, শোকের ছায়া গোটা এলাকায়। মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার। 

 

আরও পড়ুন: চড় মারলেই লাখ টাকা পুরস্কার! ছেলের প্রেমিকাকে ১০ বার থাপ্পড় মারার জন্য আবেদন বাবার, আসল কারণ জানলে চমকে উঠবেন

 

প্রসঙ্গত, গত সপ্তাহেই হার্ট অ্যাটাকে আরও এক মর্মান্তিক পরিণতি হয়েছিল ৫৯ বছরের এক গৃহবধূর। চাঁদ দেখে স্বামীর মুখ দেখার কথা ছিল। সারাদিন উপোস ছিলেন স্বামীর দীর্ঘায়ু কামনায়। ব্রত পালনের মাঝেই ঘটল বিপত্তি। উপোস করে নাচতে নাচতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন ৫৯ বছরের এক প্রৌঢ়া। মুহূর্তের মধ্যে মর্মান্তিক পরিণতি হল তাঁর। করবা চৌথের দিনেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। পুলিশ সূত্রে জানা গেছে, করবা চৌথে অর্থাৎ গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বারনালা জেলায়। ১০ অক্টোবর করবা চৌথ উপলক্ষে ধুমধাম আয়োজন হয়েছিল বাড়িতে ও প্রতিবেশীদের ঘরে। আত্মীয়স্বজনের সঙ্গে হুল্লোড়ে মেতেছিলেন এক প্রৌঢ়া। স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন। করবা চৌথের রাতে নাচতে নাচতেই মর্মান্তিক পরিণতি হল ৫৯ বছরের গৃহবধূর। 

 

আরও জানা গেছে, মৃত গৃহবধূর নাম, আশা রানি। করবা চৌথে পছন্দের হলুদ রঙের শাড়িতে সেজেছিলেন তিনি। করবা চৌথ পালন করতে গিয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে। সঙ্গে ছিলেন স্বামী ও নাতনিরাও। উপোস রেখেই নাচ করছিলেন তিনি। তখনও চাঁদ দেখে উপোস ভাঙেননি। প্রতিবেশীর বাড়ির ছাদে তুমুল নাচানাচি করছিলেন। নাচতে নাচতে আচমকাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। 

 

তৎক্ষণাৎ প্রতিবেশীরাই ওই প্রৌঢ়াকে উদ্ধার করেন। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরেই, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন আশা রানির পরিবার।‌ এলাকায় সুনাম ছিল তাঁদের। করবা চৌথেই গৃহবধূর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া গোটা এলাকায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া