শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইপিএস পূরণ কুমার মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়, মৃত অফিসারকে 'দুর্নীগ্রস্ত' বলে আত্মঘাতী হরিয়ানার আরেক পুলিশকর্মী

রজিত দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৬ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের আত্মহত্যার তদন্তের মধ্যেই গোটা ঘটনায় নড়া মোড়। মঙ্গলবার মৃত অফিসারকেই দায়ী করে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার এএসপি সন্দীপ কুমার। রোহতকের সাইবার সেলে তিনি কর্মরত ছিলেন। সুইসাইড নোটে আইপিএস ওয়াই পূরণ কুমার একজন 'দুর্নীতিগ্রস্ত' অফিসার ছিলেন বলে লিখেছেন সন্দীপ। এছাড়াও সুইসাইড নোটে আত্মঘাতী সন্দীপ কুমার লিখেছেন, নিজের জীবন তিনি 'সত্যের জন্য উৎসর্গ করছেন'।

সন্দীপ কুমার অভিযোগ করেছেন যে, ওয়াই পূরণ কুমার একজন "দুর্নীতিগ্রস্ত পুলিশ" ছিলেন। তাঁর করা দুর্নীতি প্রকাশ পাবে, ফলে গ্রেপ্রাত হতে পারেন তিনি- এই ভয়েই তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন ওয়াই পূরণ কুমার। সন্দীপ কুমারের আরও অভিযোগ যে, আইপিএস অফিসার জাতিগত বৈষম্যের বিষয়টি ব্যবহার করে করুণা আদায়ের চেষ্টা করেছেন।

সুইসাইড নোটে সন্দীপ বলে গিয়েছেন যে, দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরে ওয়াই পূরণ কুমারকে বদলি করা হয়েছিল। জানা গিয়েছে, সন্দীপ কুমার, ওয়াই পূরণ কুমারের নিরাপত্তা একজন ঠিকাদারের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ঘুষ নিতে ধরেছিলেন। একজন গ্যাংস্টার তাঁকে হুমকি দেওয়ার পর ঠিকাদার ওয়াই পূরন কুমারের সঙ্গে দেখা করেছিলেন। ঘুষের অভিযোগ প্রকাশ্যে আসার পর, আইপিএস অফিসার গোটা ঘটনাকে বর্ণবৈষম্যের রং দেওয়ার চেষ্টা করেন এবং আত্মহত্যা করে মারা যান।

মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিও বার্তায় সন্দীপ কুমার বলেছেন যে, ওয়াইএস পূরণ কুমারকে রোহতক রেঞ্জে পোস্ট করার পর, তিনি সৎ পুলিশ অফিসারদের পরিবর্তে দুর্নীতিগ্রস্ত অফিসারদের নিয়োগ শুরু করেছিলেন। ওই ভিডিও বার্তায় তাঁর অভিযোগ, "এই লোকেরা ফাইল ব্লক করেছিল, আবেদনকারীকে ডেকেছিল এবং অর্থ চেয়ে তাদের মানসিকভাবে নির্যাতন করেছিল। বদলির বিনিময়ে মহিলা পুলিশ কর্মীদের যৌন শোষণ করা হয়েছিল।" 

আরও পড়ুন-  ভারতের তিনটি কাশির সিরাপকে ‘নিম্নমান’-এর ঘোষণা করেছে হু, একটি কোল্ডরিফ, বাকি দু’টি কী কী

সন্দীপ কুমার অভিযোগ করেন, "তাঁর দুর্নীতির শিকড় খুব গভীরে ছড়িয়ে আছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের ভয়ে তিনি আত্মহত্যা করেছেন।" 

আত্মাঘাতী আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের স্ত্রী আইএএস অফিসার আমনীত পি কুমারকে নিশানা করে আরেক আত্মঘাতী পুলিশ সন্দীপ কুমার বলেন যে, "ওদের সম্পত্তির তদন্ত হওয়া উচিত। এটি কোনও বর্ণের বিষয় নয়। সত্য বেরিয়ে আসা উচিত। তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন।"  

সন্দীপ কুমার তাঁর সুইসাইড নোটে রোহতকের পুলিশ প্রধান নরেন্দ্র বিজার্নিয়ার প্রশংসাও করেছেন। আইপিএস পূরণ কুমার সুইসাইড নোটে যে ১০ জন পুলিশ অফিসারকে কাঠগড়ায় তুলেছিলেন তাঁদেরই একজন নরেন্দ্র বিজার্নিয়া। বিজার্নিয়াকে পরে বদলি করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া