শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৫ : ১৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী, বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা যথাক্রমে তারাপুর এবং লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। বিধানসভা নির্বাচনে বিজেপি যে ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে প্রথম তালিকায় ৭১টি বিধানসভা আসনের প্রার্থীর নাম রয়েছে।
রবিবার, ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের আসন ভাগাভাগির সূত্র চূড়ান্ত করেছে। যেখানে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) প্রত্যেকে ১০১টি আসনে এবং চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস পাসওয়ান) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গত শুক্রবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রকাশ কিশোরের জন সুরজ পার্টি। মাত্র ৫১ জনের নাম রয়েছে তালিকায়। তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক। একই সঙ্গে উল্লেখ্য, ৫১ জনের তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের। বেগুসরাই, চম্পারণ, মুজফফরপুর, মধুবনী-সহ মোট ৫১ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে জেএসপি। পাটনা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা ওপেন ইউনাভার্সিটির প্রাক্তন ভিসি কেসি সিনহা, যিনি গণিতের উপর তাঁর জনপ্রিয় বইয়ের সিরিজের জন্য বেশি পরিচিত, তিনি পাটনার কুমহরার আসন থেকে পিকে-র দলের প্রার্থী, অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আরকে মিশ্রকে দারভাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওয়াইভি গিরিকে মাঝি থেকে প্রার্থী করা হয়েছে, এবং ভোজপুরি অভিনেতা রীতেশ পান্ডেকে কারগাহার আসন থেকে প্রার্থী করা হয়েছে। তালিকায় নিজ নিজ এলাকায় জনপ্রিয় একাধিক চিকিৎসক রয়েছেন।

এখন সকলের নজর রয়েছে মহাগঠবন্ধনের প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে। গত কয়েক দিন ধরে কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবে আরজেডি-র মধ্যে আসন নিয়ে রফা চলছিল। সূত্রের খবর, আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা গিয়েছে। মঙ্গলবারই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, লালুপ্রসাদ যাদবের দল ১৩৫ আসনে লড়তে পারে বলে সূত্রের দাবি। সেক্ষেত্রে কংগ্রেস ৬০থেকে ৬১ আসনে লড়তে পারে। আগের বারের থেকে ৯-১০টি কম আসনে লড়বে। দলীয় সূত্রের দাবি, জোট শরিকদের জন্য এই ত্যাগ করতে প্রস্তুত হাত শিবির।
দিল্লিতে সোমবারই আরজেডি নেতা তেজস্বী যাদব কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, রাজেশ রাম, শাকিল আহমেদ এবং কৃষ্ণা আল্লাবারুর সঙ্গে বৈঠক করেছেন। বিহার ভোটে মহাগঠবন্ধনের রণনীতি, জোটের সমন্বয়, নির্বাচনী প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, গত কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনার মাধ্যমে জোটের জট কাটাতে সক্ষম হয়েছে মহাগঠবন্ধনের নেতারা। জানা যাচ্ছে, বিহারে এবার বামেরা ২৯৩০ আসনে লড়তে পারে। হেমন্ত সোরেনের জেএমএম-ও এবার বেশ কিছু আসনে লড়াই করবে। ভিআইপি, জেএমএম সহ অন্য ছোট শরিকদের জন্য ১৭১৮ আসন ছাড়া হতে পারে।
২৪৩ আসনের বিহার বিধানসভায় ৬ এবং ১১ নভেম্বর দু’টি ধাপে ভোটগ্রহণ হবে এবং নির্বাচনের ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?