শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ভারতের তিনটি কাশির সিরাপকে ‘নিম্নমান’-এর ঘোষণা করেছে হু, একটি কোল্ডরিফ, বাকি দু’টি কী কী

অভিজিৎ দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভেজাল কাশির সিরাপ সেবনের ফলে প্রায় ২২টি শিশুর মৃত্যুর পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও বা হু) কোল্ডরিফ এবং আরও দু’টি কাশির সিরাপের বিক্রি এবং ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে। রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য সংস্থা তাদের সর্বশেষ পরামর্শে রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর এবং শেপ ফার্মার রিলাইফকে দূষিত এবং ‘নিম্নমানের’ পণ্য হিসেবে চিহ্নিত করেছে।

কোল্ডরিফ কাশির সিরাপ সেবনের কারণে প্রায় ২২ জন শিশুর মৃত্যুর পর এই কাশির সিরাপগুলি নিষিদ্ধ করা হয়েছিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর মতে, ওষুধটিতে অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি পরিমাণে বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল ছিল। সিডিএসসিও মৃত্যুর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করেছে এবং জানিয়েছে যে দূষিত কোনও ওষুধ রপ্তানি করা হয়নি।

আরও পড়ুন: ভারতে ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল, প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত জানালেন সুন্দর পিচাই

WHO যে তিনটি সিরাপের বিরুদ্ধে সতর্ক করেছে, সেগুলি কী কী?

কোল্ডরিফ কাশির সিরাপ

কোল্ডরিফ হল তামিলনাড়ুর স্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি একটি কাশির সিরাপ। ২০২৫ সালের অক্টোবরে মধ্যপ্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ একাধিক শিশুর মৃত্যুর খবর দেয়, যার সবক’টিই দূষিত কাশির সিরাপের ব্যাচের দিকে ইঙ্গিত করে। কাশির ওষুধটি যাসাধারণত শিশুদের ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর দেখা যায় যে, কোল্ডরিফের কাশির সিরাপে ৮.৬ শতাংশ ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) রয়েছে। যা অনুমোদিত ০.১ শতাংশের বেশি।

এর পর, একের পর এক রাজ্য ওষুধটি ব্যবহার বন্ধের নির্দেশ জারি করে এবং নিষিদ্ধ করার নির্দেশ দেয়। দু’বছরের কম বয়সী শিশুদের এই সিরাপ দেওয়া উচিত নয় বলেও নির্দেশিকা জারি করা হয়। স্রেসান ফার্মাসিউটিক্যালসের উৎপাদন লাইসেন্স বাতিল করা হয় এবং এর মালিক জি রঙ্গনাথনকেও গ্রেপ্তার করা হয়েছে।

রেসপিফ্রেস টিআর

গুজরাটের রেডনেক্স ফার্মাসিউটিক্যালস দ্বারা নির্মিত, রেসপিফ্রেশ টিআর-এর কারণে কোনও শিশু মৃত্যু হয়নি। তবে, এটিতে ১.৩৪২ শতাংশ ডিইজি রয়েছে, যা অনুমোদিত মাত্রার চেয়ে বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে তৈরি এবং ২০২৬ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা সিরাপটির। ফলাফল প্রকাশের পর থেকে ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ভারত সরকার সমস্ত উৎপাদন বন্ধ করে দিয়েছে।

রিলাইফ

আতসকাচের তলায় থাকা তৃতীয় সিরাপটি হল শেপ ফার্মার রিলাইফ। সিডিএসসিও এই কাশির সিরাপে ০.৬১৬ শতাংশ ডিইজি খুঁজে পেয়েছে। যার ফলে পণ্যটি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, শেপ ফার্মাকে তাদের সকল চিকিৎসা পণ্যের উৎপাদন বন্ধ করতেও বলা হয়েছে।

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় এবং রাজস্থানে, দূষিত কাশির সিরাপ কোল্ডরিফ খাওয়ার কারণে মোট ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ শিশুই ওষুধ সেবনের ফলে কিডনি সংক্রমণ এবং ফেইলিয়রের শিকার।

ভারতে তৈরি কাশির ওষুধ ব্যবহার করে মৃত্যুর তালিকায় মধ্যপ্রদেশ নতুন সংযোজন। ভারতীয় তৈরি কাশির সিরাপে ডাইথাইলিন গ্লাইকল কয়েক ডজন তাজা প্রাণ কেড়ে নিয়েছে। ২০২৩ সালে গাম্বিয়ায় ৭০ জন এবং উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যুর সঙ্গে ডাইথাইলিন গ্লাইকল-মিশ্রিত ভারতীয় সিরাপের যোগসূত্র পাওয়া গেছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারির মধ্যে, কাশ্মীরের জম্মুতে পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে ১২ জন শিশু কাশির সিরাপ সেবনের কারণে মারা গিয়েছে বলে অভিযোগ রয়েছে। সমাজকর্মীদের অভিযোগ, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। অতীতে, কোডিনযুক্ত কাশির সিরাপের অপব্যবহারেরও উদাহরণ রয়েছে অনেক। কোডিনযুক্ত কাশির সিরাপ একটি হালকা ওপিওয়েড, যা উচ্চমাত্রায় আনন্দ তৈরি করতে পারে এবং আসক্তির দিকে পরিচালিত করতে পারে। বাচ্চাদের জন্য এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া