শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দীপিকার মতো মেদহীন পেট চান? জিমে নয়, বাড়িতেই ছিপছিপে চেহারার সিক্রেট টিপস দিলেন নায়িকার ফিটনেস প্রশিক্ষক

নিজস্ব সংবাদদাতা | ১৪ অক্টোবর ২০২৫ ১৪ : ৩৭Soma Majumder

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন তাঁর ফিটনেস ও টোনড ফিগারের জন্য পরিচিত। কিন্তু সেই ফিটনেসের রহস্য কেবল জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়, বরং বাড়িতে বেশ কিছু ব্যায়াম ও খাদ্যাভাসে পরিবর্তন এনেই নায়িকার মতো চেহারা পাওয়া সম্ভব। দীপিকার ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা সম্প্রতি জানিয়েছেন এমন কিছু সহজ ব্যায়ামের কথা, যার জন্য কোনও জিম, ডাম্বেল বা ট্রেডমিলের প্রয়োজন নেই, বাড়িতেই করতে পারেন৷ আর এই ব্যায়ামগুলো পেটের মেদ ঝরাতে অত্যন্ত কার্যকর।

জিম ছাড়াই ফিট থাকার ছয়টি ব্যায়াম

ইয়াসমিন করাচিওয়ালা তাঁর সোশ্যাল মিডিয়ায় ছয়টি সহজ ব্যায়াম শেয়ার করেছেন যা নিয়মিত করলে পেটের চর্বি কমবে, শরীর হবে হালকা ও টোনড। 

কার্ল-আপস: এটি পেটের উপরের অংশের মেদ কমাতে সাহায্য করে।

রিভার্স কার্ল: নিচের অংশের ফ্যাট কমাতে সাহায্য করে এই ব্যায়াম।

আরও পড়ুনঃ আইস ওয়াটার ফেসিয়াল থেকে ফেস টেপিং, সমাজ মাধ্যমে জনপ্রিয় রূপচর্চার হরেক ট্রেন্ড! আদৌ এগুলো নিরাপদ তো?

ক্রিস-ক্রস বা বাইসাইকেল কিক: পেটের পাশের চর্বি কমাতে দারুণ কার্যকর।

কার্ল-আপস উইথ লেগস অন টেবেলটপ: পা ৯০ ডিগ্রিতে রেখে করলে পুরো অ্যাবস সক্রিয় হয়।

স্ট্রেইট লেগ লিফটস: নিচের অ্যাবস এবং কোমরের পেশি শক্ত করে।

অল্টারনেট হিল টাজেস: পেটের পাশের অংশ টোন করে এবং মুভমেন্টে ভারসাম্য আনে।

ইয়াসমিন এই প্রতিটি ব্যায়াম ১২–১৫ বার করে তিন রাউন্ড করার পরামর্শ দেন। ব্যায়ামের মাঝে এক মিনিট বিশ্রাম নিন। নিয়মিত করলে ৩–৪ সপ্তাহের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।

শুধু ব্যায়াম নয়, দরকার সঠিক খাদ্যাভ্যাসও। ইয়াসমিনের মতে, শুধু ব্যায়াম করলেই পেটের মেদ যাবে না। এর সঙ্গে দরকার 'ক্যালোরি ঘাটতি' অর্থাৎ যতটা ক্যালোরি খাচ্ছেন, তার চেয়ে কম ক্যালোরি খরচ না করলে ফল পাওয়া যাবে না।তিনি বলেন, “যতটা খাচ্ছেন, তার চেয়ে একটু কম খাওয়াই ফ্যাট কমানোর প্রথম ধাপ। দিনে অন্তত ৮,০০০–১০,০০০ পদক্ষেপ হাঁটুন। এতে শরীরের মেটাবলিজম সক্রিয় থাকে।”

খাদ্যতালিকায় কী রাখবেন? এই ট্রেনারদের মতে, ওজন কমাতে হলে খাবারের তালিকায় রাখতে হবে—

ফ্যাটহীন প্রোটিন: ডিম, চিকেন, মাছ, টোফু, দই

ফাইবার: শাকসবজি, ফল, ওটস, ব্রাউন রাইস

স্বাস্থ্যকর ফ্যাট: বাদাম, অলিভ অয়েল, অ্যাভোকাডো

জল: দিনে অন্তত ২–৩ লিটার

অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, সফট ড্রিঙ্ক, জাঙ্ক ফুড ও অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলতে হবে।


আর কী কী মেনে চলবেন

* প্রতিদিন অন্তত ৩০ মিনিট নড়াচড়া করুন।   হাঁটা, নাচ, যোগব্যায়াম বা হালকা স্কোয়াট করতে পারেন।

* পর্যাপ্ত ঘুমান কারণ ঘুম কম হলে শরীরের ফ্যাট বার্নের হার কমে যায়।

* হঠাৎ করে ডায়েট বন্ধ করবেন না, এতে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে।

* স্ট্রেস কমান। মানসিক চাপও পেটের মেদ বাড়ায়।


দীপিকা পাডুকোনের ট্রেনারের এই পরামর্শ প্রমাণ করে যে ফিটনেস মানে কেবল জিমে ঘাম ঝরানো নয়। সামান্য সচেতনতা, নিয়মিত হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারই পেটের মেদ কমানোর সেরা উপায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া