শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাতবিরেতে বিধ্বস্ত দশায় লিফট চাইছে যুবতী! সাহায্যের আগে সাবধান, বাইকে উঠলেই বড়সড় বিপদ

পল্লবী ঘোষ | ১৪ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাতবিরেতে মাঝ রাস্তায় কেউ সাহায্যের জন্য কাকুতি মিনতি করলে কী করবেন? নিশ্চয়ই এগিয়ে যাবেন, যা পুরোপুরি এড়িয়ে যাবেন। কিন্তু যদি সাহায্যের জন্য এগিয়ে যান, তাহলে বিপদ ঘটতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ঘিরে সরব হয়েছেন নেটিজেনরা। রাতবিরেতে যাঁরাই সাহায্যের জন্য আর্জি জানাচ্ছেন, সকলের উদ্দেশ্য কিন্তু ভাল নয়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, লখনউয়ের এক যুবক যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সম্প্রতি, তা একটি ভিডিও প্রকাশ করে সতর্ক করেছেন নেটিজেনদের। তিনি জানিয়েছেন, এক মহিলা, যাঁকে আপাত দৃষ্টিতে দেখলে বিধ্বস্ত মনে হবে, তিনি গাড়ি, বাইক থামিয়ে সাহায্যের জন্য কান্নাকাটি করে। কিন্তু বাইকে ওঠার পরেই তার আসল উদ্দেশ্য টের পাওয়া যায়। 

 

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। যুবক জানিয়েছেন, বিধ্বস্ত অবস্থায় যুবতী বাইকে উঠে পড়ে। তাকে সাহায্যের জন্যেই হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু চলন্ত বাইকে যেতে যেতেই জানতে পারেন, ওই যুবতী আদতে চোর। চুরির উদ্দেশ্যেই বাইকে চড়ে সে। 

 

একনজরে দেখলে মনে হবে, যুবতীর বেকায়দায় পড়ে গেছে। কোনও টাকা না থাকায় বাড়ি পৌঁছতে পারছে না। তাই খানিকটা পথ এগিয়ে দেওয়ার জন্য সাহায্যের আবেদন করে। বাইকে ওঠার পরেই জানা যায়, সে চুরির উদ্দেশ্যেই বাইকে উঠেছেন। পথচলতি যেকোনও মানুষকেই টার্গেট করছে এই যুবতী। বাইকে যেতে যেতে পকেট থেকে মানিব্যাগ চুরি করেই কাজ হাসিল করছে। 

 

আরও পড়ুন: 'মেরে ফেলেছি, মেরে ফেলেছি', প্রেমিকাকে কুপিয়ে খুনের পর ভরা রাস্তায় উল্লাস! তরুণের কীর্তিতে শিউরে উঠলেন সকলে

 

একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ওই মহিলার কীর্তি ভিডিও রেকর্ড করেন গাড়িতে বসে থাকা এক যুবক। যে বাইকে যুবতী উঠেছিল, সেই বাইকের পিছু নেন তিনি। গাড়িতে যেতে যেতেই সকলে টের পান, যুবতী হয় পকেট থেকে মানিব্যাগ চুরি করছে, নতুবা টাকা চাইছে বাইক চালকের থেকে। 

 

গাড়িটি সামনে এগিয়েই বাইক চালককে সতর্ক করেন গাড়িতে বসে থাকা যুবক। তিনি জানান, যুবতী হয়তো চোর। চুরির উদ্দেশ্যেই বাইকে উঠে লিফট চাইছে। যুবকের কাণ্ড দেখে চলন্ত বাইকে বসেই যুবতী ঝামেলা শুরু করে। চিৎকার চেঁচামেচি করে সে। ঘটনার জেরে বাইক চালক তড়িঘড়ি করে যুবতীকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করে। বিষয়টি ফাঁস হয়ে গেছে টের পেয়ে, যুবতীও ওড়না দিয়ে মুখ ঢেকে পালানোর চেষ্টা করে। 

 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে এক যুবক লেখেন, 'শ্লীলতাহানি ও টাকা চুরির অভিযোগে জানিয়ে লিফট চাইছে এক যুবতী। বিধ্বস্ত অবস্থায় বাইকে উঠে খানিকটা পথ এগিয়ে দেওয়ার জন্য আর্জি জানায়। কিন্তু বাইকে উঠেই টাকা চুরি করার জন্য উঠেপড়ে লাগে। এই যুবতীকে রাস্তায় দেখলে সতর্ক থাকবেন।' ঘটনাটি ঘিরে লখনউয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। রাতবিরেতে কাউকে সাহায্য করলেও, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সকলে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া