শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহা ফাঁপড়ে নীতীশ কুমার! মুখ্যমন্ত্রীর পাটনার বাসভবনের সুরক্ষা জোরদার করা হল

রজিত দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৩ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিক্ষোভ বাড়ছে। চলছে বাড়ির সামনে ধর্না। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রীর পাটনার বাসভনের নিরাপত্তা জোরদার করা হল। আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়ার পর জনতা দল (ইউনাইটেড)-এর বেশ কয়েকজন নেতা ও কর্মী বিক্ষোভ করতে সোমবার থেকেই নীতীশের বাসভবনের সামনে জড়ো হয়েছেন। এই বিক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের আসা-যাওয়া নিয়ন্ত্রণে বাসভবনের বাইরের এলাকা দড়ি দিয়ে ঘিরে দিয়েছে। কারণ বিধিনিষেধ সত্ত্বেও, শাসক দলের বেশ কয়েকজন নেতা ও দলীয় কর্মী জড়ো হতে থাকেন, তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

প্রাক্তন বিধায়ক গোপাল মণ্ডল মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বসে রয়েছেন, তিনি ধর্নায় অনড়। কুর্থা, নবীনগর এবং দারভাঙ্গার কর্মীরাও বিক্ষোভে যোগ দেন, যার ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ভিড় আরও বেড়েছে।

বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, ভাগলপুর জেলার গোপালপুর আসন থেকে টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত গোপাল মণ্ডল বলেন যে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি বাইরেই বসে থাকবেন। তাঁর কথায়, "আমি এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি এবং যতক্ষণ না আমি তাঁর সঙ্গে দেখা করে টিকিট পাওয়ার আশ্বাস পাচ্ছি (বিধানসভা নির্বাচনের জন্য) ততক্ষণ এখানেই বসে থাকব। আমি তাঁর জন্য অপেক্ষা করব, এবং আমাকে টিকিট দেওয়া হবে। নিরাপত্তা কর্মীরা চাইলে আমার উপর লাঠিচার্জ করতে পারেন।" 

আরেকজন জেডিইউ নেতা এবং ভাগলপুরের বর্তমান বিধায়ক অজয় ​​মণ্ডল, নীতীশ কুমারের কাছে একটি চিঠি জমা দিয়েছেন, তাঁর সংসদীয় আসন থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন। ভাগলপুর লোকসভা আসনে তাঁকে প্রার্থী করেনি জেডিইউ। বিধানসভাতেও একই ঘটনা ঘটল।  ফলে তিনি প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

২৪৩ সদস্যের বিহার বিধানসভা নির্বাচন ৬ এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে, ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

জেডিইউ এবং বিজেপি উভয়ই বিহার নির্বাচনের জন্য আসন ভাগাভাগির সূত্র চূড়ান্ত করেছে। চুক্তি অনুসারে,২৪৩ আসনের মধ্যে  বিজেপি ও জেডিইউ ১০১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, অন্যদিকে নীতীশ কুমারের জেডি(ইউ) আনুপাতিক ভাগাভাগি মেনে নিয়েছে। জেডিইউ-এর আগের দাবি থেকে সরে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে লড়ার সম্মতি পেয়েছে।  
রাজ্যসভার সাংসদ উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বে রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (জিতন রাম মাঞ্জির) প্রত্যেককে ছয়টি আসন বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- কন্যাভ্রূণ হত্যা! পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম নিয়ে গভীর উদ্বেগ সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা-বিচারপতির


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া