শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সাঁতার কাটায় অনীহা, প্রতিযোগিতা আর ভাল লাগছিল না, শুনেই তুমুল বকুনি বাবার! শেষমেশ যা করল কিশোর

পল্লবী ঘোষ | ১৪ অক্টোবর ২০২৫ ১৩ : ১২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাঁতার কাটায় অনীহা। আর ভাল লাগছিল না প্রতিযোগিতায় অংশ নিতে। ছেলের কথা শুনেই তুমুল বকাঝকা দেন বাবা। চারিপাশের এত চাপে শেষমেশ হাল ছেড়ে দেয় কিশোর। বাবার বকুনি শুনেই স্কুলে গিয়ে চরম পদক্ষেপ করে সে। স্কুলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল ১৭ বছরের এক কিশোর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ক্লোরেন্স হাই স্কুলে। ওই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র, ১৭ বছরের পড়ুয়া বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। সকাল সাড়ে আটটা নাগাদ সহপাঠীদের চোখের সামনেই চরম পদক্ষেপ করেন ওই পড়ুয়া। 

 

ঘটনাটি ঘটেছে পুলকেশিনগর থানার অন্তর্গত এলাকায়। কিশোরকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আরিয়ান নামের ওই কিশোর প্রতিভাবান সাঁতারু ছিল। খুব ভাল সাঁতার কাটত সে। একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার জিতেছিল। 

 

কিন্তু সম্প্রতি সাঁতার কাটায় অনীহা প্রকাশ করেছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়নি। পাশাপাশি স্কুল প্রোজেক্টের কাজও শেষ করতে পারেনি সে। তা ঘিরেই তার বাবা তুমুল বকাঝকা করেন। বাবার বকুনি শুনেই মানসিকভাবে ভেঙে পড়েছিল আরিয়ান। অবশেষে স্কুলে এসেই চরম পদক্ষেপ করে সে। 

 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল সে, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী স্কুলের পরিবেশের কারণে মানসিকভাবে বিধ্বস্ত ছিল কিনা, তা ঘিরেও তদন্ত করছে পুলিশ। 

 

আরও পড়ুন: 'মেরে ফেলেছি, মেরে ফেলেছি', প্রেমিকাকে কুপিয়ে খুনের পর ভরা রাস্তায় উল্লাস! তরুণের কীর্তিতে শিউরে উঠলেন সকলে

 

প্রসঙ্গত, গত জুলাই মাসে মায়ের বকুনি শুনে এক কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। একদিনও পড়াশোনা থেকে রেহাই নেই। মা-বাবার বকাঝকা, পড়ার চাপে মানসিকভাবে বিধ্বস্ত। মায়ের বকুনি শুনে টিউশনে গেলেও, চরম পদক্ষেপ করল ১৪ বছরের কিশোর। বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল সে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, কান্দিভালি এলাকায় ব্রুক আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ১৪ বছরের এক কিশোর। পড়াশোনার চাপেই সে আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুধবার সন্ধ্যায় টিউশনে যাওয়ার জন্য কিশোরকে জোরাজুরি করেছিলেন তার মা। গৃহবধূ জানিয়েছেন, সন্ধ্যায় ঘরেই খেলাধুলা করছিল সে। বারবার টিউশনে যেতে বললেও, নারাজ ছিল সে। পড়াশোনায় মন না দেওয়ায় খানিকটা বকাঝকা করা হয়েছিল। এরপর গোমড়া মুখেই টিউশনে যায়। 

 

কিছুক্ষণ পর পুলিশ জানায়, ওই আবাসনের নীচ থেকে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিশোরের রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে। পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া