সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১২ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মিশরে শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে তার "প্রিয় ফিল্ড মার্শাল" বলে অভিহিত করেন এবং গাজায় শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁকে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ, এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার প্রিয় পাকিস্তানের ফিল্ড মার্শাল, যিনি এখানে নেই, কিন্তু প্রধানমন্ত্রী এখানে আছেন।" অর্থাৎ, আসিম মুনিরের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট।
ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সমাবেশে ভাষণ দেওয়ার সময় এক অদ্ভূত দৃশ্য দেখা যায়। মঞ্চের উপর ট্রাম্পের পিছনেই দাঁড়িয়েছিলেন শেহবাজ।
তবে পাক সেনাপ্রধানের প্রসংসার পর পরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। মুনিরের প্রশংসার পর মার্কিন প্রেসিডেন্ট ভারতেরও প্রশংসা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "খুব ভাল বন্ধু" বলে অভিহিত করেন। বলেন "মোদি চমৎকার কাজ করেছেন।"
এখানেই শেষ নয়, আচমকা পাকিস্তানি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প শরিফকে জিজ্ঞাসা করেন, "আমি মনে করি পাকিস্তান এবং ভারত একসঙ্গে খুব সুন্দরভাবে বসবাস করবে, তাই না?" তখন দৃশ্যতই অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েন পাক প্রধানমন্ত্রী। এরপরও ট্রাম্প বলতে থাকেন, "তাঁরা আছেন, তাঁরা আছেন... এবং তাঁরা দু'জনই মহান... আমি আপনাকে (শেহবাজ) বলছি... নেতা, যতদূর আমি উদ্বিগ্ন, মহান নেতা।"
পরে, মঞ্চে উঠে শরিফ ট্রাম্পকে 'ভারত-পাক যুদ্ধ বন্ধ করার' জন্য ধন্যবাদ জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে তিনি "শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং মধ্যপ্রাচ্যেও লক্ষ লক্ষ জীবন বাঁচানোর" জন্য ট্রাম্পকে আবারও নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করতে আগ্রহী। শরিফ আরও বলেন, "এর কারণ হল তিনি কেবল দক্ষিণ এশিয়ায় শান্তি এনেছেন তাই না, সেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন এবং আজ এখানে শারম আল-শেখে, গাজায় শান্তি অর্জন মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ জীবন বাঁচাচ্ছেন।"
ইসলামাবাদ, বেশ কয়েকবার, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের অবসান ঘটানোর ট্রাম্পের দাবিকে সমর্থন করেছে। এমনকী শরিফ সরকার ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করেছিল, যদিও ভারত ধারাবাহিকভাবে বলে আসছে যে- পাকিস্তানের সঙ্গে শত্রুতা বন্ধের বিষয়ে সমঝোতা দুই সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর মধ্যে সরাসরি আলোচনার পরেই হয়েছে।
গত ২২শে এপ্রিল পাহেলগাঁওতে ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ভারত ৭ই মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ও কাঠামো ধ্বংসের লক্ষ্যে অপারেশন সিঁদুর অভিয়ান চালায়। টানা চার দিন ধরে তীব্র আন্তঃসীমান্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ই মে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বন্ধের জন্য একটি সমঝোতায় পৌঁছেছিল। এই সংঘর্ষ বিরতির জন্য ট্রাম্প কৃতীত্ব দাবি করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?