শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৪ অক্টোবর ২০২৫ ১১ : ১৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ‘ভারত একটি মহান দেশ। সেখানে আমার এক খুব ভাল বন্ধু নেতৃত্ব দিচ্ছেন। তিনি অসাধারণ কাজ করেছেন’। সোমবার মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিশ্বাস, ভারত এবং পাকিস্তান ভাল ভাবে একসঙ্গে থাকবে।
তিনি বলেন, ‘আমি মনে করি ভারত ও পাকিস্তান খুব ভালোভাবে একসঙ্গে থাকবে’। এই কথা বলেই ট্রাম্প পিছনে ঘুরে তাকান। কারণ, মার্কিন প্রেসিডেন্টের পিছনে দাঁড়িয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। ট্রাম্প এই কথা বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হাসিমুখে সম্মতির ইঙ্গিত চান, যা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-র সঙ্গে যৌথভাবে আয়োজিত এই শান্তি সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের সামরিক নেতৃত্ব প্রশংসনীয় কাজ করছে। আঞ্চলিক শান্তি নির্ভর করে ভাল বন্ধুদের সঠিক পদক্ষেপের ওপর।’
এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে উদ্দেশ করে ট্রাম্প মজার ছলে বলেন, ‘উনি নিশ্চয়ই এটা বাস্তবায়নে সাহায্য করবেন, তাই না?’ শরিফও নিজের বক্তৃতায় ট্রাম্পের প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি এই ভদ্রলোক না থাকতেন, কে জানে কী হত। ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তাঁর চার দিনের উদ্যোগেই সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। নইলে ইতিহাসই হয়তো হারিয়ে যেত।’
উল্লেখ্য, এর আগের দিনও ট্রাম্প ইজরায়েলের কনেসেটে ভাষণ দিয়ে দাবি করেন, তিনি ‘আটটি বড় সংঘাত’ রুখতে সাহায্য করেছেন। যার মধ্যে ভারত-পাকিস্তান সংঘাত অন্যতম। প্রসঙ্গত, গত ১০ মে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।
যদিও ভারত জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের (DGMO) সরাসরি আলোচনার মাধ্যমে। গাজা শান্তি সম্মেলনে ভারত সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে অংশ নেন।
তিনিই প্রথম ভারতীয় মন্ত্রী যিনি ‘অপারেশন সিঁদুরের’ পর ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করলেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি আনতে ট্রাম্পের অটল নেতৃত্ব আঞ্চলিক স্থিতিশীলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে।’
একই সঙ্গে তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গাজার প্রথম ধাপের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দুই বছরেরও বেশি সময় ধরে হামাসের হাতে আটক থাকা শেষ ২০ জন বন্দির মুক্তি-কেও ‘মানবতার জয়’ বলে অভিহিত করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?