শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৭Soma Majumder
বর্তমানে সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলো যেমন ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে ত্বকের যত্ন নিয়ে নানা ধরনের ট্রেন্ড ছড়িয়ে রয়েছে। কেউ বলছেন, বরফ ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখলেই মিলবে উজ্জ্বল ত্বক, কেউ আবার টেপ দিয়ে মুখ টানটান করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু এই পদ্ধতিগুলো কতটা নিরাপদ বা কার্যকর? আসুন জেনে নেওয়া যাক-
১. বরফ ঠান্ডা জলে মুখ ডুবানোঃ এই ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই সকালে বরফ মেশানো ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখেন। এতে ত্বক টানটান ও উজ্জ্বল দেখায়। বিশেষজ্ঞের মতে, এটি সাময়িকভাবে ফোলাভাব কমাতে ও সতেজভাব আনতে পারে। তবে অতিরিক্ত ঠান্ডা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। ফলে সংবেদনশীল ত্বকে লালচে ভাব ও শুষ্কতা দেখা দিতে পারে। অর্থাৎ এই ট্রেন্ড মাঝে মাঝে করা যেতে পারে, কিন্তু নিয়মিত নয়।
২. ফেস টেপিংঃ এটি এমন একটি ট্রেন্ড যেখানে মুখে টেপ লাগিয়ে বলিরেখা টানটান রাখার চেষ্টা করা হয়। অনেক ইনফ্লুয়েন্সার এটিকে ‘নন-সার্জিকাল ফেসলিফট’ হিসেবে প্রচার করছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি পুরোপুরি অস্থায়ী এবং নিয়মিত করলে ত্বকে টান, জ্বালা, এমনকী ত্বকে আঘাত লাগার ঝুঁকি থাকে। ফেস টেপিং কখনওই বোটক্স বা মেডিক্যাল ট্রিটমেন্টের বিকল্প নয়, এমনই মনে করেন বিশেষজ্ঞরা।
৩. স্কিন সাইক্লিংঃ এই পদ্ধতিতে সপ্তাহ জুড়ে নির্দিষ্ট দিন অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট যেমন রেটিনল, এক্সফোলিয়েন্ট, ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে বৈজ্ঞানিক ও কার্যকর বলে মনে করেন। কারণ এটি ত্বকের পুনর্গঠন ও কোষ পুনর্জন্মে সহায়তা করে। তবে ব্যক্তিভেদে প্রোডাক্ট বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪. ঘরোয়া টোটকায় স্কিনকেয়ার মাস্কঃ লেবু, টমেটো, বেকিং সোডা, মধু বা দই মিশিয়ে বানানো ‘প্রাকৃতিক’ ফেস মাস্ক এখন বেশ ভাইরাল। কিন্তু বিশেষজ্ঞের সতর্কবার্তা, এসব উপাদানের পিএইচ মান ত্বকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে ত্বকে জ্বালাভাব, অ্যালার্জি, এমনকী দাগ পড়ার ঝুঁকি থাকে। ঘরোয়া উপাদানের বদলে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
৫. এলইডি লাইট থেরাপিঃ লাল, নীল বা সবুজ রঙের এলইডি আলো ব্যবহার করে ত্বকের সমস্যা দূর করার এই পদ্ধতিটি তারকা মহলে খুব জনপ্রিয়। বিশেষজ্ঞের মতে, এটি কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে। বিশেষত ব্রণ বা প্রদাহ থাকলে। চবে শর্ত একটাই: এটি চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শে ও মানসম্মত ডিভাইস ব্যবহার করে করতে হবে। সস্তা বা নকল এলইডি ডিভাইস উল্টে ত্বকের ক্ষতি করতে পারে।

৬. স্লাগিংঃ এই ট্রেন্ডে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে ময়েশ্চারাইজারের ওপর পেট্রোলিয়াম জেলি বা ঘন তেলজাত পদার্থ লাগানো হয়। এটি শুষ্ক ত্বকের জন্য উপকারী হলেও তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকে সমস্যা বাড়াতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ, শুধু অতিরিক্ত শুষ্ক ত্বকের ক্ষেত্রে মাঝে মাঝে স্লাগিং করা যেতে পারে, প্রতিদিন নয়।
ত্বক বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় দেখা প্রতিটি স্কিনকেয়ার ট্রেন্ড অনুসরণ করা বিপজ্জনক হতে পারে। কারণ সকলের ত্বক এক রকম নয়। তাই কারওর জন্য কোনও একটি উপকারী হলেও অন্য কারওর জন্য তা ক্ষতিকরও হতে পারে। তাই যে কোনও নতুন স্কিনকেয়ার পদ্ধতি প্রয়োগ করার আগে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি।
আসলে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনেক সময় আকর্ষণীয় মনে হলেও, সব সময়ই তা বৈজ্ঞানিক নয়। তাই বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত ক্লিনজিং, সানস্ক্রিন, এবং ময়েশ্চারাইজার ব্যবহার-এই তিনটি সহজ অভ্যাসই ত্বককে দীর্ঘসময় সুস্থ রাখতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?