শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৩ অক্টোবর ২০২৫ ২০ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কোটার ইটাওয়া এলাকার বানজারি গ্রাম। সবকিছু ঠিকঠাক চলছিল ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না গ্রামের বাসিন্দারা গ্রামের মধ্যে বিশালাকার কুমির দেখতে পান। দেখার সঙ্গে সঙ্গেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রায় আট ফুট লম্বা ওই কুমিরের ওজন ৮০ কেজি। গ্রামের একটি ঘরের উঠোনে ঢুকে পড়ে কুমির। আতঙ্কিত পরিবারটি সাহায্যের জন্য চিৎকার করায় পড়শিরা জড়ো হন। গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। কিন্তু সময়মতো কোনও কর্মকর্তা ঘটনাস্থলে না পৌঁছনোয় স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ হায়াত খানের কাছে যান গ্রামবাসীরা। তিনি স্থানীয় এলাকায় 'বাঘ' নামে পরিচিত।
হায়াত এবং তাঁর দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অন্ধকারে উদ্ধারকার্য শুরু করে। সোশ্যাল মিডিয়ায় উদ্ধার পরবর্তী একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হায়াত সিনেমার নায়কের মতো কুমিরটি উদ্ধার করে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন। নিরাপত্তার জন্য, সরীসৃপটির মুখ এবং পা টেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল, যাতে সেটি উদ্ধারকারীদের আঘাত করতে না পারে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, গ্রামের বাসিন্দারা যখন আতঙ্কে কাঁটা হয়ে ছিলেন কুমিরের ভয়ে, তখন হায়াত এবং তাঁর দল যেভাবে ওই প্রাণীকে উদ্ধার করে, সকলকে বিপদ থেকে বাঁচিয়েছেন, তা গ্রামবাসীদের কাছে সিনেমার মতো। কেমন ছিল উদ্ধারকার্য? প্রথমে কুমিরটির মুখ টেপ দিয়ে আটকে দেওয়া হয়, যাতে সেটি উদ্ধারকারীদের আক্রমণ করতে না পারে। তারপর তার সামনের এবং পিছনের পা দড়ি দিয়ে বেঁধে সাবধানে ঘর থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রায় একঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান। রাত এগারোটা নাগাদ উদ্ধার শেষ হলে, পরের দিন সকালে, দলটি গেটা এলাকার কাছে চম্বল নদীতে কুমিরটিকে নিরাপদে ছেড়ে দেয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হায়াত খানের নির্ভীক কাজের প্রশংসা করেছেন। কমেন্ট করে জানিয়েছেন নিজেদের মতামত। পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, 'প্রত্যেক প্রাণীপ্রেমীর জন্য সত্যিকারের অনুপ্রেরণা।' আরেকজন শেয়ার করেছেন, লিখেছেন, ডিসকভারি চ্যানেল দ্বারা অনুপ্রাণিত। একজন আবার লিখেছেন, 'গঙ্গা যমুনা সরস্বতী সিনেমার আসল অমিতাভ বচ্চন।' একজন লিখেছেন, 'রাজস্থান বিগিনারদের জন্য নয় আসলে।' একজন আবার লিখেছেন, 'এই জন্য মেয়েরা বেশি দিন বাঁচেন।'
আরও পড়ুন: উৎসবের মরসুমে একাধিক দিন বন্ধ থাকবে দালাল স্ট্রিট! কবে কবে? কারণ কী? এখনই জেনে নিন
ঘটনার পর, একজন আবার লিখেছেন, গ্রামগুলিতে ঘরের আশেপাশে, পাড়ার মাঝখানে যেসব বড় পুকুরগুলি রয়েছে, কোনদিন সেখানেই পাওয়া যাবে কুমির। পুকুরেই কুমির রয়েছে বলেও অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন। গ্রামবাসীরা বলছেন, 'কাছাকাছি একটি পুকুর অসংখ্য কুমিরের আবাসস্থল হয়ে উঠেছে, যার ফলে প্রায় এক বছর ধরে এটি ব্যবহার করার নিরাপদ নয়। আক্রমণের ভয়ে মানুষ ওই পুকুরে নামতেই পারেন না।' অনেক বাসিন্দা বলছেন যে, তাঁরা পুকুরের কাছেও যেতে পারছেন না। তাঁরা স্থানীয় কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?