শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ অক্টোবর ২০২৫ ১৯ : ৫২Soma Majumder
দৃষ্টিহীনদের জীবনে আশার আলো জ্বালাতে পারে সোনার কণিকা! সম্প্রতি এসিএস ন্যানো নামের একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকে দেওয়া তথ্য। ‘গোল্ড ন্যানোপার্টিকল’ বা ক্ষুদ্রাতিক্ষুদ্র সোনার কণিকা ইনজেকশনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। তাও আবার অস্ত্রোপচার ছাড়াই। নয়া গবেষণার এই ফলাফল চমকে দিয়েছে চিকিৎসক মহলকে।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রাউন ইউনিভার্সিটি। তারা জানিয়েছেন, সোনার এই ক্ষুদ্র কণিকাগুলি মানুষের চুলের চেয়েও হাজার গুণ পাতলা। রেটিনা নষ্ট হওয়া ইঁদুরের চোখে এই কণিকা ইনজেকশন দেওয়ার পর তাদের দৃষ্টিশক্তি আংশিকভাবে ফিরে এসেছে।
আরও পড়ুনঃ প্রায়ই পার্লারে গিয়ে শ্যাম্পু করেন? সাবধান! ছোট্ট একটি ভুলেই বাড়চ্ছে বিরল স্ট্রোকের ঝুঁকি
কীভাবে কাজ করে এই প্রযুক্তি? গবেষকরা জানিয়েছেন, সোনার ন্যানোকণিকাগুলো ইনফ্রারেড আলোয় সক্রিয় হয়ে ওঠে। সুস্থ চোখের রেটিনা যেভাবে আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে, এই কণিকাগুলোও ঠিক সেই কাজটাই করে। ফলে মস্তিষ্ক সেই সংকেতকে দৃশ্য হিসেবে বুঝতে পারে। এই প্রক্রিয়ায় প্রথমে চোখে সোনার কণিকা ইনজেকশন দেওয়া হয়। এরপর রোগীকে বিশেষ ইনফ্রারেড লেজার চশমা(গগলস) পরানো হয়, যা আলো পাঠিয়ে সেই কণিকাগুলোকে সক্রিয় করে। সক্রিয় কণিকাগুলি আলোকে বৈদ্যুতিক সিগনালে পরিণত করে, যা মস্তিষ্কে গিয়ে দৃষ্টি-সংকেত হিসেবে কাজ করে।

অন্ধত্ব চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে এই গবেষণা। এই প্রযুক্তি ভবিষ্যতে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি)–এর মতো রোগের চিকিৎসায় বিপ্লব আনতে পারে। এখনও পর্যন্ত প্রচলিত চিকিৎসা এএসডি-র অগ্রগতি থামাতে পারে, কিন্তু হারানো দৃষ্টি ফিরিয়ে আনতে পারে না। নতুন এই প্রযুক্তি সেই সীমাও ভাঙতে পারবে বলে আশা গবেষকদের।
এবিষয়ে প্রযুক্তি বিষয়ক এক বিখ্যাত ওয়েবসাইট জানিয়েছে, যদি এটি মানবদেহে কার্যকর প্রমাণিত হয় তাহলে এটি হতে পারে একটি ন্যূনতম আক্রমণাত্মক রেটিনাল প্রোস্থেসিস বা কৃত্রিম রেটিনা যেখানে অস্ত্রোপচার, জিন থেরাপি বা জটিল ইমপ্ল্যান্টের দরকার হবে না।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা এখনও পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। অর্থাৎ মানুষের ওপর পরীক্ষা শুরু হয়নি। শুধুমাত্র ইঁদুরের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে। তাই এটি মানবদেহে কতটা নিরাপদ, কতটা কার্যকর, এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে, তা জানার জন্য আরও গবেষণা প্রয়োজন। তবে এটি কার্যকর হলেও চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটতে পারে তা বলাই বাহুল্য!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?