সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ২৫-এ হয়নি, এখন থেকে ২০২৬-এর নোবেলে ট্রাম্পের নাম সুপারিশ, সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিচ্ছে ইজরায়েল

রিয়া পাত্র | ১৩ অক্টোবর ২০২৫ ১৯ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সময় সোমবার দুপুর। ইজরায়েলে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস। সব মিলিয়ে উচ্ছ্বাস, আনন্দ। আর ওই পরিস্থিতিতে ট্রাম্পের প্রবল প্রশংসা ইজরায়েলের প্রেসিডেন্টের মুখে। নেতানিয়াহু ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত এবং কুর্নিশ জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, এই বিশ্বের ট্রাম্পের মতো আরও বহু মানুষের প্রয়োজন। তাঁর হাতে সোনার পায়রা তুলে দেওয়া হয়। জানা গিয়েছে ট্রাম্পের নাম ২০২৬-এর নোবেল প্রাপক হিসেবে এখন থেকে সুপারিশ করেছে ইজরায়েল।

এর আগেও পাকিস্তান-সহ একাধিক দেশ ট্রাম্পকে নোবেল-পাওয়ার যোগ্য বলে অভিহিত করে, তাঁর নাম সুপারিশ করেছিল। আশা ছিল ট্রাম্পের, এবারে শান্তির জন্য নোবেল পাবেন তিনিই। নাম ঘোষণার আগেই, হোয়াইট হাউস উদযাপনও শুরু করে দিয়েছিল। যদিও শেষমেশ হতাশা। তবে ২৫-এ হয়নি যা, ২৬-এ যেন হয়। এ যেন তারই প্রকাশ। ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার মাঝেই ২৬-এর জন্য সুপারিশ। 

 

আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখতে লাগে মাউন্ট এভারেস্টকে, বোঝা যায় তুষার-ঢাকা চূড়া? ছবি তুললেন নাসা'র মহাকাশচারী ...

সোমবার ইজরায়েলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে "শান্তির রাষ্ট্রপতি" হিসেবে বর্ণনা করা হয়েছে এবং আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর মনোনয়নের জন্য বিশ্বব্যাপী প্রচার চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ট্রাম্পকে তাঁর রাষ্ট্রপতিত্বকালে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইজরায়েলের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, 'আমাদের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেশের সর্বোচ্চ সম্মান, ইজরায়েলি পুরষ্কারের প্রথম অ-ইসরায়েলি প্রাপক হিসেবে আপনার মনোনয়ন জমা দিয়েছি।'

যুদ্ধ থামানো প্রসঙ্গে ট্রাম্প নিজে কী দাবি করছেন?


ট্রাম্পের দাবি, 'আটটি যুদ্ধ সমাধান করেছি'। মার্কিন প্রেসিডেন্ট সংঘাতের মধ্যস্থতায় নিজের রেকর্ড সম্পর্কে গর্ব করে বলেছেন, তাঁর প্রশাসন একাধিক বিশ্বব্যাপী বিরোধের সমাধান করেছে। ট্রাম্প বলেছেন, "এটি হবে আমার অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি এবং আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমি বলেছিলাম, ফিরে না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি আরেকটি যুদ্ধ থামাব। কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী।" পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার সময় তাঁর মন্তব্য এই প্রথম।

উল্লেখ্য, আফগানিস্তান-পাকিস্তানে সংঘাত ক্রমশ বাড়ছে। গত কয়েকদিন রাতভর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। আফগান সরকারের তরফে তালিবানরা বলেছেন যে, শনিবার রাতে প্রতিশোধমূলক অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের সেনাবাহিনী ২৩ জন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাম্প পূর্ববর্তী সংঘাতগুলিকেও তুলে ধরেছেন যা তাঁর হস্তক্ষেপে সমাধানে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, "ভারত ও পাকিস্তানের কথা ভাবুন, বছরের পর বছর ধরে চলমান কিছু যুদ্ধের কথা ভাবুন। এক একটা যুদ্ধে প্রায় ৩১, ৩২, ৩৭ বছরের বেশি চলছে। প্রতিটি দেশেই লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছেন। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই একদিনের মধ্যে প্রতিটি যুদ্ধ শেষ করেছি। এটা বেশ ভাল।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া