রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৩ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮.৮৬ মিটার। নেপালের সোলুখুম্বু জেলায় অবস্থিত, এভারেস্ট মহাকাশ থেকে দেখতে কেমন লাগে? বোঝা যায় বরফে বরফে মোড়া পর্বতশৃঙ্গকে? যে পর্বতশৃঙ্গে একদিন আরোহণের স্বপ্ন দেখেন বহু মানুষ, বহু মানুষ স্বপ্ন দেখেন একবার হিমালয়ের পাদদেশে দাঁড়াতে চান, মহাকাশ থেকে কেমন লাগে তার সৌন্দর্য? ভয়াবহতা বোঝা যায়? নাকি কেবল শান্ত-স্নিগ্ধ?
প্রশ্ন বহুদিনের। অনন্ত জিজ্ঞাসা আর কৌতূহল। তারই নিরসন। নিরসন ঘটালেন নাসা'র মহাকাশচারী, তোলা ছবিতে। সম্প্রতি, এভারেস্টের এক অসাধারণ দৃশ্য সকলের সামনে এসেছে। নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন, যাতে মহাকাশ থেকে মাউন্ট এভারেস্ট এবং নেপালের বেশিরভাগ রুক্ষ ভূখণ্ড দেখা যাচ্ছে।
আরও পড়ুন: উৎসবের মরসুমে একাধিক দিন বন্ধ থাকবে দালাল স্ট্রিট! কবে কবে? কারণ কী? এখনই জেনে নিন...
ওই ছবিটি পোস্ট করে ডন লিখেছেন, 'এই ছবিতে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, নেপালের বেশিরভাগ অংশও দেখা যাচ্ছে।'
অভিজ্ঞ মহাকাশচারী এবং দক্ষ আলোকচিত্রী পেটিট ছ'মাসের বৈজ্ঞানিক অভিযানের জন্য আইএসএস-এ গিয়েছিলেন। ২২০ দিন ছিলেন সেখানে। সেখানে থাকাকালীন তিনি ওই ছবিটি তুলেছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর ওই ছবিটিতে কেবল এভারেস্টই নয়, আশেপাশের হিমালয়ান শৃঙ্গগুলিও দেখা গিয়েছে। তবে আলাদা করে পর্বতমালার অংশটি বোঝা গেলেও, মহাকাশ থেকে ওই ছবি তোলার কারণে, উচ্চতার বিষয়টি স্পষ্ট করে বোঝা যায়নি।
তিনি এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করেছেন। তারপর থেকেই ব্যাপক উত্তেজনা নেটপাড়ায়। নেটিজেনরা তুমুল উৎসাহের সঙ্গে ওই ছবি দেখছেন। অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে, ছবিটি তিন লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'হিমালয় পর্বতমালা, মাউন্ট এভারেস্টের দৃশ্য খুবই আশ্চর্যজনক।' কারও কারও চোখে এই ছবি সুন্দর, কেউ কেউ বলছেন আশ্চর্য রকমের সুন্দর। কেউ কেউ বলছেন, ছবি সব নয়, আসল দৃষ্টিভঙ্গী। কেন? কারণ তাঁর মতে ওই ছবি দেখে তাঁর মনে হয়েছে সমুদ্র পাড়ের ছবি দেখছেন তিনি। লিখেছেন, 'দেখে মনে হচ্ছে সমুদ্র তীরে ভেঙে পড়ছে। দৃষ্টিভঙ্গিই সবকিছু।'
Orbiting the Himalayas mountain range. Mount Everest is in this photo, with much of Nepal visible as well. pic.twitter.com/oXqyf9ah8m
— Don Pettit (@astro_Pettit) October 11, 2025
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নানা কারণে চর্চায় এভারেস্ট। তারমধ্যে অন্যতম, বিহার থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের দেখা মেলা। বিহারের মধুবনী জেলার জয়নগরের বাসিন্দারা জানিয়েছেন যে বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর তাঁরা এভারেস্টের চূড়া দেখতে পেয়েছেন। লোকেরা ছবি এবং ভিডিও শেয়ার করেন ব্যাপকহারে। যেখানে দেখা যাচ্ছে যে এভারেস্টটি লোৎসে, মাকালু, শার্তসে I, চামলাং, থামসেরকু এবং মেরা শৃঙ্গ-সহ মহালাঙ্গুর হিমালয়ের উপ-শ্রেণির চূড়া দিয়ে ঘেরা।
ছবিটি শেয়ার করে X-এ একজন ব্যবহারকারী লিখেছেন, ' বিহার থেকে এভারেস্ট, লোৎসে এবং আশেপাশের শৃঙ্গ দেখা যাচ্ছে। এই সত্যিকারের ইউরেকা মুহূর্তটি আমি কীভাবে মিস করতে পারি! এখান থেকে আমি প্রথম স্পষ্ট দৃশ্য দেখেছি।' ঊনবিংশ শতাব্দীতে গ্রেট ট্রাইগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া নিয়মিতভাবে এটিই প্রত্যক্ষ করত বলেও জানিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?