শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চাঁদ দেখে আর স্বামীর মুখ দেখা হল না, উপোস করে নাচতে নাচতেই ঠাস করে পড়লেন, করবা চৌথে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

পল্লবী ঘোষ | ১৩ অক্টোবর ২০২৫ ১৭ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চাঁদ দেখে স্বামীর মুখ দেখার কথা ছিল। সারাদিন উপোস ছিলেন স্বামীর দীর্ঘায়ু কামনায়। ব্রত পালনের মাঝেই ঘটল বিপত্তি। উপোস করে নাচতে নাচতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন ৫৯ বছরের এক প্রৌঢ়া। মুহূর্তের মধ্যে মর্মান্তিক পরিণতি হল তাঁর। করবা চৌথের দিনেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। পুলিশ সূত্রে জানা গেছে, করবা চৌথে অর্থাৎ গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বারনালা জেলায়। ১০ অক্টোবর করবা চৌথ উপলক্ষে ধুমধাম আয়োজন হয়েছিল বাড়িতে ও প্রতিবেশীদের ঘরে। আত্মীয়স্বজনের সঙ্গে হুল্লোড়ে মেতেছিলেন এক প্রৌঢ়া। স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন। করবা চৌথের রাতে নাচতে নাচতেই মর্মান্তিক পরিণতি হল ৫৯ বছরের গৃহবধূর। 

 

আরও জানা গেছে, মৃত গৃহবধূর নাম, আশা রানি। করবা চৌথে পছন্দের হলুদ রঙের শাড়িতে সেজেছিলেন তিনি। করবা চৌথ পালন করতে গিয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে। সঙ্গে ছিলেন স্বামী ও নাতনিরাও। উপোস রেখেই নাচ করছিলেন তিনি। তখনও চাঁদ দেখে উপোস ভাঙেননি। প্রতিবেশীর বাড়ির ছাদে তুমুল নাচানাচি করছিলেন। নাচতে নাচতে আচমকাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। 

 

তৎক্ষণাৎ প্রতিবেশীরাই ওই প্রৌঢ়াকে উদ্ধার করেন। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরেই, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন আশা রানির পরিবার।‌ এলাকায় সুনাম ছিল তাঁদের। করবা চৌথেই গৃহবধূর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া গোটা এলাকায়। 

 

আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরতে যাচ্ছেন? প্রবল বৃষ্টি ভেস্তে দিতে পারে প্ল্যান, এই রাজ্যগুলিতে যাওয়ার আগে সাবধান

 

প্রসঙ্গত, চলতি বছরে করবা চৌথে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। করবা চৌথ বলে কথা। বিয়ের পর প্রথমবার করবা চৌথ উদযাপন করবেন বলে পরিকল্পনা ছিল তরুণীর। কিন্তু সেদিনই সব শেষ! স্বামীর উপর অভিমানে নিজেকেই শেষ করলেন ২৫ বছর বয়সি এক তরুণী। তাও আবার করবা চৌথের দিনেই। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। ২৫ বছর বয়সি তরুণীর নাম বাবলি। ১০ মাস আগেই ধর্মপালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের বিয়ের পর এটিই ছিল প্রথম করব চৌথ। ধুমধাম করে করবা চৌথ উদযাপন করার ইচ্ছে ছিল বাবলির। করবা চৌথের জন্য স্বামীর কাছে আবদার করেছিলেন নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য। সেই নতুন শাড়ি পরেই করবা চৌথ পালন করার ইচ্ছে ছিল তরুণীর। কিন্তু আবদার রাখেননি ধর্মপাল। 

 

করবা চৌথ উপলক্ষে বাবলিকে কোনও নতুন শাড়ি কিনে দেননি। সেই রাগে, দুঃখে করবা চৌথের দিনেই ধর্মপালের সঙ্গে তুমুল ঝামেলা করেন বাবালি। দু'জনেই বচসা এমন পর্যায়ে পৌঁছয়, যা সামলাতে রীতিমতো হিমশিম খান পরিবারের সদস্যরা। ধর্মপালের সঙ্গে বচসার পরেই চরম পদক্ষেপ করেন বাবলি। করবা চৌথের দিনেই বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঝগড়ার কয়েক ঘণ্টা পর বাবলিকে খুঁজতে যান ধর্মপাল। ঘরের দরজা খুলতেই বাবলির ঝুলন্ত দেহ দেখতে পান। 

 

খবর পেয়ে স্থানীয়রাও ছুটে আসেন। এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সুস্পষ্ট কারণ জানাবে পুলিশ। ঘটনাটি ঘিরে রীতিমতো হতবাক পরিবারের সদস্যরা। তবে বাবলির আত্মীয়রা জানিয়েছেন, বিয়ের কয়েক সপ্তাহ পর থেকেই ধর্মপালের সঙ্গে তাঁর মাঝেসাঝেই ঝামেলা হত। নবদম্পতির মধ্যে মতের অমিল হলেই তুমুল অশান্তি হত। কিন্তু করবা চৌথের দিনেই অশান্তির জেরে তরুণীর এমন চরম পদক্ষেপ করবেন, তা কল্পনাতীত সকলের কাছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া