শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুজোর ছুটিতে ঘুরতে যাচ্ছেন? প্রবল বৃষ্টি ভেস্তে দিতে পারে প্ল্যান, এই রাজ্যগুলিতে যাওয়ার আগে সাবধান

পল্লবী ঘোষ | ১৩ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি থামার লক্ষণ নেই এখনই। অক্টোবরেও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বর্ষা বিদায় পর্বেও তুমুল বৃষ্টিতে তছনছ হতে পারে দেশের একাধিক রাজ্য। তুমুল বৃষ্টির জেরে ধস, বন্যার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতেই আগেভাগে সতর্কতা জারি করল হাওয়া অফিস। 

 

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এই ঘূর্ণাবর্তের জেরে একটানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতেই কেরল ও সংলগ্ন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

ভারতের মৌসম ভবন জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণাবর্তের জেরে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় চলতি সপ্তাহে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই রাজ্যগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 

 

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ঘূর্ণাবর্তের জেরে তুলনামূলকভাবে বেশি ভোগান্তি পোহাতে হবে কেরলে। এই রাজ্যে বৃষ্টির দাপট অন্যান্য রাজ্যের তুলনায় বেশি থাকবে। আগেভাগেই স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে ঠাঁই নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আরও পড়ুন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন বিপত্তি, শেষ বল করেই জ্ঞান হারালেন নামী বোলার, বাইশ গজে মর্মান্তিক পরিণতি

 

কেরলের পাশাপাশি তামিলনাড়ুর ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহ জুড়েই । আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ওড়িশা, বিদর্ভ, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে সতর্কতাও। 

 

পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

 

তবে উত্তর ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার বদল হতে শুরু করেছে। আগামী কয়েকদিনে উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে ঝলমলে রোদের দেখা মিলল, সন্ধ্যার পর হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। 

 

গত সপ্তাহেই মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড।‌ পাহাড়ি শহরগুলি সাদা বরফের চাদরে ঢাকা পড়েছিল। একটানা কয়েকদিন তুষারপাত হয়েছে তিন রাজ্যেই। নীচু ও সমতলে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কমেছিল অনেকটাই। দিল্লি -এনসিআর-এও তাপমাত্রার পারদ বর্তমানে নিম্নমুখী। 

 

ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই আবহে স্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সাক্ষী থাকতে পারে। ক্রমেই লা নিনা সক্রিয় হলে, তাপমাত্রার পারদ কমতে পারে। সেক্ষেত্রে আগেভাগেই শীতের আমেজ পাওয়া যাবে এ বছর। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, 'সাধারণত লা নিনার প্রভাবে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম থাকার কথা। কিন্তু অক্টোবরে দেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া