শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ‘ইন্ডাস্ট্রিতে মেয়েদের অভিজ্ঞতা শুনে অবাক…!’ সলমনকে এলির মন্তব্য ঘিরে চর্চা, কী বললেন বিদেশী সুন্দরী

সংবাদ সংস্থা মুম্বই | ১৩ অক্টোবর ২০২৫ ১২ : ১১Sanchari Kar

সুইডেন থেকে মুম্বই পারি। চোখে একটাই স্বপ্ন। বলিউডে কেরিয়ার গড়তে চেয়েছিলেন এলি আভারাম। সেই স্বপ্ন পূরণও করেছেন। তিনি প্রথমবার দর্শকের সামনে আসেন সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এর হাত ধরে। যেখানে তাঁর এবং সলমনের বন্ধুত্ব দর্শকদের খুব প্রিয় হয়ে ওঠে। সেই একই বছর তিনি ‘মিকি ভাইরাস’-এর হাত বলিউডে ডেবিউ করেন। বিপরীতে মণীষ পল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলি সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এবং জানিয়েছেন যে, বলিউডে নায়ক সবসময়ই তাঁর রক্ষাকবচের মতো থেকেছেন। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

এলি বলেন, “আমি সলমনের সঙ্গে এখনও যোগাযোগ রাখি। আসলে, অনেক বছর পরে সম্প্রতি গণপতি উৎসবে ওঁর সঙ্গে দেখা হয়েছিল। যোগাযোগ বজায় রাখার বিষয়ে আমি সত্যিই খুব খারাপ। আমি আমার নিজস্ব জগতে থাকি। এবং এমন অনেক কিছুতে মনোনিবেশ করি, যা আমি করতে চাই। একা অন্য দেশে বাস করতে হলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়। যত্নও লাগে। আমি যেখানে জন্মেছি এবং বড় হয়েছি, সেই পরিবেশের থেকে এটা একেবারেই অন্য রকম।” বলিউডে বহিরাগত হয়েও কাজের ব্যাপারে সাহায্য চাওয়ায় তিনি নাকি কখনওই বিশেষ পারদর্শী ছিলেন না। এমনকি, নিজের বাবার থেকেও কখনও কোনও বিষয়ে সাহায্য চাইতে পারেননি অভিনেত্রী।

সলমনকে নিয়ে এলি আরও বলেন, “সলমনের সঙ্গে আমার যে সম্পর্ক, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। উনি সকলকে খুব আগলে রাখেন। আমি সত্যিই বিশ্বাস করি যে, তিনি আমার জীবনে এক ধরনের দেবদূতের মতো। ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে অন্যান্য মেয়েদের অভিজ্ঞতা শুনে আমি অবাক হয়েছি। কিন্তু অনেকেই সলমনকে ভয় পান। তাই কেউ খারাপ আচরণ করার সাহস পায় না। এটা এক সুন্দর রক্ষাকবচ, এবং আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।”

‘বিগ বস ৭’-এ অংশ নেওয়ার সময়, এলির নিষ্পাপ এবং ইতিবাচক মনোভাব সলমনের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঠাট্টা-মস্করা এবং একে অপরের সম্মান সকলেরই নজর কেড়েছিল। যদিও তাঁরা কখনও ছবিতে একসঙ্গে কাজ করেননি। তবে শোনা যায়, এলি সলমনের ঘনিষ্ঠ বৃত্তের অংশ ছিলেন।

এলি কপিল শর্মার কমেডি-ড্রামা  ‘কিস কিস কো প্যায়ার করুঁ’দিয়ে খ্যাতি অর্জন করেন। এরপর তিনি দর্শকদের মুগ্ধ করেছেন ‘ফ্রড সাইয়া’র ‘চাম্মা চাম্মা’, ‘জাবারিয়া জোড়ি’র জিলা হিলেলা, এবং ‘কোই জানে না’তে আমির খান-এর সঙ্গে হার ফান মওলা-র মতো আইটেম গান দিয়ে।

সলমন বর্তমানে শুটিং করছেন তার আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’এর। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লখিয়া, যেখানে সলমন একজন ভারতীয় সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করবেন। গল্পটি ২০২০ সালের গালওয়ান উপত্যকা সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। ছবিতে সলমনের সঙ্গেই রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া