শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রসায়নে এমফিল, সেই জ্ঞান কাজে লাগিয়েই একের পর এক ডাকাতি! শেষমেশ পুলিশের জালে 'শিক্ষিত' ডাকাত

আর্যা ঘটক | ১২ অক্টোবর ২০২৫ ২১ : ২৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: যে হাতে কলম ধরার কথা, সে হাতেই আগ্নেয়াস্ত্র। যে জ্ঞান গবেষণার কাজে লাগার কথা, তা ব্যবহার করে একের পর এক ডাকাতির ছক। রসায়নে এমফিল পাশ করা এক যুবককে দুটি গয়নার দোকানে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। অবাক করার মতো বিষয় হল, অপরাধ জগতে নিজের দাপট কায়েম করতে অভিযুক্ত যুবক রসায়নে তার তুখোড় জ্ঞানকেই হাতিয়ার করেছিল।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম দীপ শুভম। বয়স আনুমানিক ৩২। আদতে বিহারের সীতামঢ়ীর বাসিন্দা হলেও বর্তমানে সে হরিয়ানার সোহনায় থাকছিল। শনিবার সোহনার হরি নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, দুটি ডাকাতির মামলায় সে ফেরার আসামি ছিল। জানা গিয়েছে, এর আগে ২০১৭ সালে নিজের রাজ্যে একটি ব্যাঙ্ক ডাকাতির মামলাতেও সে দোষী সাব্যস্ত হয়েছিল।

 

ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার হর্ষ ইন্ডোরা জানিয়েছেন, নিজের অর্জিত জ্ঞানকে কার্যত অপরাধমূলক কাজেই ব্যবহার করত শুভম। বিহারে ব্যাঙ্ক ডাকাতির সময় ধোঁয়াশা বোমা (স্মোক বম্ব) তৈরি করতে সে রসায়নের জ্ঞানকে কাজে লাগিয়েছিল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি (অনার্স), এমএসসি এবং এমফিল পাশ করেছে। এমনকী, বিশাখাপত্তনমে কিছু দিন আইন নিয়েও পড়াশোনা করেছিল সে।

আরও পড়ুন: প্রাণঘাতী ব্রেন ফিভারে হাহাকার কেরল জুড়ে! মৃত ২৩, আক্রান্ত শতাধিক! কী এই রোগ, কীভাবে ছড়ায়?

তদন্তকারীরা জানান, ২০২১ সালে গুজরালওয়ালা এলাকায় দুটি গয়নার দোকানে সশস্ত্র ডাকাতির ছক কষেছিল শুভম ও তার সঙ্গীরা। খবর অনুযায়ী, একটি ঘটনায় তারা অস্ত্রের মুখে ৬ লক্ষ টাকার বেশি নগদ এবং মোবাইল ফোন লুঠ করে। অন্য একটি দোকানে কর্মীদের হুমকি দিয়ে ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা।

আরও পড়ুন: মন্ত্রী হয়ে আশানুরূপ আয় নেই! তাই পদ ছাড়তে চান! বিজেপির অভিনেতা-সাংসদ সুরেশ গোপীর স্বীকারোক্তি ঘিরে তুঙ্গে বিতর্ক

এক পুলিশকর্তা বলেন, "দিল্লির মামলায় জামিন পাওয়ার পর থেকেই সে ফেরার ছিল। গ্রেপ্তারি এড়াতে ক্রমাগত নিজের ডেরা বদল করছিল। সম্প্রতি পুলিশের একটি দল তার হদিস পায় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। সোহনার একটি বেসরকারি সংস্থায় ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছিল শুভম।"

পুলিশ আরও জানিয়েছে, ২০১৭ সালে বিহারের পুপরি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি করেছিল শুভম। সেই সময়েই হুলুস্থুল বাধাতে মিথাইল অ্যাসিটেট ও বেনজিন দিয়ে বাড়িতে তৈরি স্মোক বম্ব ব্যবহার করেছিল সে। ব্যাঙ্ক থেকে প্রায় ৩.৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাতের দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া