শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১২ অক্টোবর ২০২৫ ১৯ : ০৫Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে বচসার 'অপরাধে' এক মহিলাকে সপাটে চড় মারলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র এক নেত্রী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের একটি রেল স্টেশনে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, স্বরা ঘাটে নামে ওই মনসে নেত্রী রাজ ঠাকরের দলের একাধিক পুরুষ কর্মীর সামনে ওই মহিলাকে গোটা মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য করছেন।
দলীয় কর্মীদের দাবি, থানের কালওয়া স্টেশনে ভিড়ের সময় লোকাল ট্রেন থেকে নামতে গিয়ে ওই মহিলার সঙ্গে ধাক্কা লাগে এমএনএস নেত্রীর স্বামীর। তিনি ক্ষমা চেয়ে নিলেও মহিলা শান্ত না হয়ে উল্টে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে গালিগালাজ করেন। অভিযোগ, মারাঠিদের উদ্দেশেও অপমানজনক মন্তব্য করেন ওই মহিলা, এমনকী স্বামীর গালে চড়ও মারেন। এমএনএস নেত্রীর স্বামীর আরও অভিযোগ, ওই মহিলা তাঁর কলার ধরে হেনস্থা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েই স্বামীকে সঙ্গে নিয়ে ওই মহিলাকে কালওয়ায় দলের অফিসে ধরে নিয়ে যান স্বরা।
অফিসের ভিতরের একটি ভিডিওতে দেখা যায়, ওই মহিলা হাতজোড় করে ক্ষমা চাইছেন। তিনি বলছেন, "আজ কালওয়া স্টেশনে আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছে। আমি এক জন মরাঠি মানুষকে আঘাত দিয়েছি। তাঁকে গালিগালাজ করেছি, তাঁর গায়ে হাতও তুলেছি। তার জন্য আমি সমস্ত মহারাষ্ট্র এবং মারাঠিদের কাছে ক্ষমা চাইছি। ধন্যবাদ।"
এর পরেই স্বরা ওই মহিলার গালে সপাটে একটি চড় কষিয়ে বলেন, "মহারাষ্ট্রের লোকেদের নিয়ে এই কথা আর কখনও বলবি না। বুঝেছিস? ব্যাস!"
পরে স্বরা বলেন, "এক জন মহিলা এক জন পুরুষের গায়ে হাত তুলছে, আর সে কিছুই বলছে না। আইন কি শুধু মহিলাদের জন্য? উনি আধ ঘণ্টা ধরে আমার স্বামীকে গালিগালাজ করে গিয়েছেন, আমি কিচ্ছু বলিনি। আমি ওঁর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিলাম, কিন্তু ওঁর মেয়ে এবং পরিবারের কথা ভেবে ছেড়ে দিচ্ছি।"
আরও পড়ুন: আশিতে মিলবে ৫০ লক্ষ, ব্যাপারটা কী জানতে ভিড় জমালেন সকলেই
ঘটনার তীব্র নিন্দা করেছেন এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে। তিনি বলেন, "আমি সকলকে অনুরোধ করছি, মারামারি-ঝগড়া করা ভাল জিনিস নয়। পুলিশের তদন্ত করা উচিত। দেশটা এ ভাবে চলবে না। দেশ চলবে সংবিধান মেনে। মারামারি বা ঝগড়া দিয়ে দেশ চলে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?