শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১২ অক্টোবর ২০২৫ ১৮ : ১১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর শেয়ার করা এক হৃদয়বিদারক ভিডিও সম্প্রতি নাড়িয়ে দিয়েছে নেটমাধ্যমকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের এক অশীতিপর বৃদ্ধা তাঁর নিজের হাতে লাগানো একটি অশ্বত্থ গাছ কেটে ফেলায় আকুল কান্নায় ভেঙে পড়েছেন। প্রায় দু'দশক ধরে সন্তানের স্নেহে লালন করা গাছটিকে হারিয়ে তাঁর এই বিলাপ দেখে চোখে জল নেটিজেনদেরও। রিজিজু এই দৃশ্যকে 'হৃদয়বিদারক' আখ্যা দিয়ে এমন ঘটনার মানসিক এবং পরিবেশগত প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিশগড়ের খয়রাগড় জেলার সারা গোন্দি গ্রামের। ভিডিওর ওই বৃদ্ধার নাম দেওলা বাই, বয়স ৮৫। জানা গিয়েছে, ব্যক্তিগত লাভের জন্যই অশ্বত্থ গাছটি কেটে ফেলা হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ভূপতিত গাছটিকে ঘিরে রয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা, আর তার পাশে বসে অঝোরে কেঁদে চলেছেন দেওলা বাই।
গ্রামের বাসিন্দা প্রমোদ পটেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। খয়রাগড়-ছুইখাদান-গণ্ডাই (কেসিজি) জেলার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
থানার আধিকারিক (এসএইচও) অনিল শর্মা জানিয়েছেন, গাছটি সরকারি জমিতে থাকলেও প্রায় ২০ বছর ধরে তা গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এবং এর পাশাপাশি তাঁদের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছিল।
আরও পড়ুন: আশিতে মিলবে ৫০ লক্ষ, ব্যাপারটা কী জানতে ভিড় জমালেন সকলেই
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধানের (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্যে কৃতকর্মের জন্য ২৯৮ নম্বর ধারা, অনিষ্ট সাধনের জন্য ২৩৮ নম্বর ধারা এবং ৩(৫) নম্বর ধারা। পাশাপাশি, সরকারি সম্পত্তি নষ্ট প্রতিরোধ আইনের ৩ নম্বর ধারাতেও অভিযোগ আনা হয়েছে। ধৃত দু'জনকেই আদালতে তোলা হলে বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ছত্তিশগড়ে ভয়াবহ ঘটনা ঘটে। ঘুরতে যাওয়াই কাল হল! ভিন রাজ্য থেকে বাংলায় ফেরার ট্রেনে ওঠার আগেই সব শেষ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার পাঁচ পর্যটক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভিন রাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুর্ঘটনাটি ঘটে কবীরধাম জেলায়। এসইউভি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গাড়ির সকল সদস্যরাই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। মধ্যপ্রদেশে ঘুরতে গিয়েছিলেন। কানহা ন্যাশনাল পার্ক থেকে ফেরার পথে বিলাসপুর থেকে ট্রেন ধরার কথা ছিল। গাড়িতে তাঁরা বিলাসপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখান থেকে কলকাতা গামী ট্রেনে ওঠার কথা ছিল তাঁদের। স্টেশনে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন মহিলা, এক ব্যক্তি এবং এক নাবালিকার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও দুই কিশোরী রয়েছে। গুরুতর আহতদের রাইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?