শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপমানের প্রায়শ্চিত্ত, ব্রাহ্মণের পা ধোয়া জল খেতে বাধ্য করা হল ওবিসি যুবককে! মধ্যপ্রদেশে মধ্যযুগীয় বর্বরতা

রজিত দাস | ১২ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জাতিগত বৈষম্যের এক লজ্জার উদাহরণ মধ্যপ্রদেশে। দামোহ জেলার এক যুবককে একজন ব্রাহ্মণ ব্যক্তির পা ধুইয়ে জল পান করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টিকে নিয়ে শোরগোল হলেও অবশ্য এমন ঘটনার সঙ্গে যুক্তরা সকলেই বিষয়টিকে তুচ্ছ বলে মনে করছেন। ঘটনার রাজনীতিকরণের নিন্দা করা হয়েছে।

বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ সহ একাধিক ধারায় পুলিশে মামলা দায়ের করা হয়েছে। কুশওয়াহা সম্প্রদায়ের একজন সদস্যের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) সম্প্রদায়ের পুরুষোত্তম কুশওয়াহাকে ব্রাহ্মণ অন্নু পান্ডের পা ধুইয়ে জল পান করাতে বাধ্য করা হয়েছিল। তাঁকে ৫,১০০ টাকা জরিমানাও করা হয়েছিল এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল।

গ্রাম-স্তরের বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সাতারিয়া গ্রামে পুরুষোত্তম কুশওয়াহা এবং অন্নু পাণ্ডের বসবাস। এলাকায় মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও, অন্নু পাণ্ডের বিরুদ্ধে মদ বিক্রি চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ধরা পড়লে, গ্রামবাসীরা তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং ২,১০০ টাকা জরিমানা করে। শাস্তি মেনে নিয়েছিলেন পাণ্ডে। 

কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় যখন পুরুষোত্তম জুতোর মালা পরা আন্নুর একটি এআই দিয়ে তৈরি ছবি শেয়ার করেন। যদিও তিনি কয়েক মিনিটের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন এবং ক্ষমা চান। তবে গ্রামবাসীদের কেউ কেউ এই কাজটিকে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতি অপমান বলে শোরগোল ফেলে দেন। এরপরই গ্রাম্য বিবাদ জাতিগত দ্বন্দ্বের রূপ নেয়।

স্থানীয় সূত্র অনুসারে, ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি দল একত্রিত হয়ে পুরুষোত্তমকে তাঁর কাজের জন্য "প্রায়শ্চিত্ত" করার নিদান দেন। চাপের মুখে, ওবিসি সম্প্রদায়ের যুবক পুরুষোত্তমকে ব্রাহ্মণ যুবক অন্নুর পা ধুয়ে সেই জল পান করার এবং সমগ্র সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার রীতি পালন করতে বাধ্য করা হয়। ভাইরাল ভিডিও-তে পুরুষোত্তমকে হাঁটু গেড়ে বসে ব্রাহ্মণ অন্নুর পা ধোয়া জল খেতে দেখা যাচ্ছে। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, অন্নু ও পুরুষোত্তম দু'জনেই ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেছিলেন। ঘটনা জানাজানি হতেই পুরুষোত্তম সকলকে ভাইরাল ফুটেজটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার আবেদন জানান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমি ভুল করেছি, এবং আমি ক্ষমা চেয়েছি। অন্নু পাণ্ডে আমার পরিবারের গুরু। দয়া করে এটিকে রাজনৈতিক করে তুলবেন না।" অন্নু পাণ্ডেও ঘটনাকে "পারস্পরিক" বিষয় বলে অভিহিত করে জানান সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাঁর কথায়, "কিছু লোক এটিকে রাজনীতিকরণ করছে। আমাদের মধ্যে একটি গুরু-শিষ্যের সম্পর্ক রয়েছে। আমি তাঁকে অপমান করিনি। পুরুষোত্তম যা করেছে তা স্বেচ্ছায় করেছিল।"

ঘটনাটিকে স্বাভাবিক করার প্রচেষ্টা সত্ত্বেও, মর্মান্তিক দৃশ্যগুলি গ্রামীণ ভারতের সামাজিক কাঠামোর মধ্যে এখনও গভীরভাবে প্রোথিত জাতি বৈষম্যের কথাই তুলে ধরেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া