শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১২ অক্টোবর ২০২৫ ১৫ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: যে দেশে এসেছেন, এক আচরণেই সে দেশের বহু মানুষ চটেছেন। বুঝতে পেরেই তড়িঘড়ি সিদ্ধান্ত। ফের সাংবাদিক সম্মেলন। এবং দু' দফায় যেন সামগ্রিক ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। প্রথমে দ্বিতীয় সাংবাদিক বৈঠকে ডাকলেন মহিলা সাংবাদিকদের এবং দ্বিতীয় দফায় সাফাই গাইলেন। সাংবাদিক বৈঠকে বললেন, প্রথম বৈঠক, যা ঘিরে তুমুল বিতর্ক, সেখানে যে বিষয়টি নিয়ে বিতর্ক, তা নাকি ইচ্ছাকৃত নয়, টেকনিক্যাল ইস্যু।
রবিবার তিনি জানালেন, 'সংবাদ সম্মেলনের বিষয়ে, এটি স্বল্প সময়ের নোটিসে আয়োজিত হয়েছিল এবং সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করা হয়েছিল, এবং যে অংশগ্রহণের তালিকা উপস্থাপন করা হয়েছিল তা খুবই সুনির্দিষ্ট ছিল। তাই এটি কেবল একটি প্রযুক্তিগত সমস্যা ছিল। আমাদের সহকর্মীরা সাংবাদিকদের একটি নির্দিষ্ট তালিকা বানিয়ে আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।'
মূল ঘটনার সূত্রপাত শুক্রবার। আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। উঠেছিল লিঙ্গবৈষম্যের অভিযোগ। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন আফগান মন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে কোনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়েই সাংবাদিক-সহ নানা মহলে ক্ষোভ ছড়ায়। এই ইস্যুতে শনিবার নয়াদিল্লি জোর দিয়ে বলে যে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাবাদিক বৈঠকে তাদের কোন ভূমিকা ছিল না।
বিদেশমন্ত্রক জানায়, সংবাদ বৈঠকে আমন্ত্রণপত্র মুম্বইতে আফগানিস্তানের কনসাল জেনারেলের নির্বাচিত সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। এইসব সাংবাদিকরা আফগান মন্ত্রীর সফরের জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। আফগান দূতাবাস এলাকা ভারত সরকারের এক্তিয়ারভুক্ত নয়। শুক্রবার আফগানিস্তান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ বৈঠকে মহিলা সাংবাদিকরা অনুপস্থিত ছিলেন। কয়েকজন মহিলা সাংবাদিককে সাংবাদিক বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ বৈঠকের কিছুক্ষণ পরেই, অনেক সাংবাদিক সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগরে দেন। উল্লেখ করেন যে, সমস্ত মহিলা সাংবাদিক পোশাকবিধি মেনে চললেও ঢুকতে দেওয়া হয়নি সাবাদিক বৈঠকে, যা লিঙ্গবৈষম্যমূলক।
আঙুল ওঠে কেন্দ্রের দিকেও। যদিও রবিবার মুত্তাকি আবার বৈঠক ডেকে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে, সাফাই গাইলেন।
একইসঙ্গে তিনি পাক-আফগান সংঘর্ষ প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন। মুত্তাকি বলেন, 'কাতার এবং সৌদি আরব দু'পক্ষকে শত্রুতা বন্ধ করার নির্দেশ দিয়েছে, এবং আমরা তা মেনে নিয়েছি। আলোচনার জন্য আমাদের দরজা খোলা রয়েছে। আমরা আফগানিস্তানে শান্তি এনেছি এবং সমগ্র অঞ্চলে শান্তির জন্য চেষ্টা করেছি। যদি কেউ শান্তি না চায়, আমরা আমাদের সীমান্ত রক্ষা করব।'
এদিন সাংবাদিক বৈঠকে মুত্তাকিকে প্রশ্ন করা হয়, ভারতের সঙ্গে আফগান-সম্পর্ক উন্নতির কারণেই কি হামলা চালাল পাকিস্তান? উত্তরে মুত্তাকি বলেন, সেই উত্তর পাকিস্তানের থেকেই নিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?