শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারত-মোদিকে ভীষণ গুরুত্ব দিচ্ছে আমেরিকা, মিশরে গাজার শান্তি সম্মেলনে 'বন্ধু'কে আমন্ত্রণ ট্রাম্প-সিসির

রজিত দাস | ১২ অক্টোবর ২০২৫ ১৪ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার মিশরের শর্ম-আল-শেখে রয়েছে ‘শান্তি সম্মেলন’। সেখানেই ট্রাম্পের প্রস্তাব মতো, গাজায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে হামাস গোষ্ঠী ও ইজরায়েলের। এবার সেই ‘শান্তি সম্মেলন’-এ উপস্থিত থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ আল-সিসি আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তবে, মোদি মিশরে যাচ্ছেন না। বিদেশমন্ত্রক নিশ্চিৎ করেছে যে, কায়রোয় যাবেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং। সোমবার বিকেলে শার্ম আল-শেখে আবদেল ফাতাহ আল-সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ আল-সিসির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটারেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কাইর স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।

সাম্প্রতিক অতীতের শুল্ক যুদ্ধ এবং এইচ১-বি ভিসার সমস্যা জট বাড়িয়েছে দুই দেশের সম্পর্কে। এরপরেও, মোদিকে কায়রোয় গাজা শান্তি সম্মেলনে উপস্থিত আমন্ত্রণ জানানোয় স্পষ্ট হল- মধ্য প্রাচ্য এবং ওয়াশিংটনের কাছে ভারতের গুরুত্বের বিষয়টি।

এর আগে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব মেনে গাজায় শান্তি চুক্তির প্রস্তাবে ইজরায়েল ও হামাস রাজি হওয়ায় ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছিলেন মোদি। ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও শুভেচ্ছাও জানান ভারতের প্রধানমন্ত্রী।

মিশনের এই ‘শান্তি সম্মেলন’ আদৌ হবে কিনা তাকে ঘিরে অনিশ্চয়তা রয়েছে। কারণ শনিবার রাতেই হামাস গোষ্ঠী বলে, প্যালেস্তিনীয়দের  স্বভূমি থেকে বহিষ্কার করার কথা বলা অযৌক্তিক এবং অর্থহীন। তাই সরকারিভাবে গাজা শান্তি প্রস্তাবে হামাস স্বাক্ষর করবে না। এছাড়া, ট্রাম্পের পরিকল্পনার মূল উপাদানগুলিতে নিরস্ত্রীকরণের দাবি-সহ মতবিরোধ রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের আক্রমণের ফলে সৃষ্ট তীব্র সংঘাতের দু'বছর পর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিনের যুদ্ধে উভয় পক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আটক ২৫০ জন বন্দি এবং ১,৭০০ গাজাবাসীকে মুক্তি দিতে ইজরায়েল সম্মত হয়েছে। বিনিময়ে হামাসও তাদের হাতে আটক ৪৭ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেবে।

মার্কিন সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি বটাস্ক ফোর্স, যার মধ্যে সম্ভবত মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহী জড়িত, নিরাপত্তা প্রচেষ্টা তদারকি করবে। তবে এখন দেখার মিশরের বৈঠকটি আদৌ হয় কিনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া