শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১২ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা যেতেই শীতের আমেজ পেতে শুরু করেছে দিল্লি। হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই। শীতের আমেজ আসতেই দিল্লির বাতাসের গুণগত মান ঘিরে আবারও উদ্বেগ বাড়ছে। গতকাল থেকেই দিল্লির বাতাসের গুণগত মান আবারও ঊর্ধ্বমুখী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দিল্লির বাতাসের গুণগত মান অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ১৯৯। যা 'খারাপ' পর্যায়ের থেকে খানিকটা কম দূরত্বে ছিল। কিছুদিনের মধ্যেই 'খারাপ' পর্যায় অতিক্রম করতে চলেছে দিল্লির বাতাসের গুণগত মান।
মৌসম ভবন জানিয়েছে, গতকাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেল চারটে নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ১৯৯। ২০১ থেকে ৩০০ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই হল 'খারাপ' পর্যায়ের। গত জুন মাসে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 'খারাপ' পর্যায়ে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবারও বাতাসের গুণগত মান সেই পর্যায়ের দিকেই এগোচ্ছে। রবিবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
শীত আসতে না আসতেই দিল্লির বাতাসের গুণগত মানের আবারও অবনতি হতে শুরু করেছে। সামনেই দীপাবলি। তার এক সপ্তাহ আগে থেকেই বাতাসের গুণগত মান ঘিরে বাড়ছে উদ্বেগ। উৎসবের আবহে দিল্লির একিউআই 'গুরুতর' পর্যায়েও পৌঁছতে পারে। যদিও এখনও পর্যন্ত নিষেধাজ্ঞা ঘিরে কোনও বিবৃতি জারি করা হয়নি।
বাতাসের গুণগত মানের অবনতি হতেই কমে যায় দৃশ্যমানতাও। এর ফলে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ফের ব্যাহত হয় প্রতি বছর। দেরিতে ওঠানামা করছে অধিকাংশ বিমান। ধীর গতিতে ট্রেন চলাচল করে। রাস্তাঘাটে যানজটের সৃষ্টিও হয়েছে। কনকনে শীতের আমেজ উপভোগ করার পরিবর্তে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
অন্যদিকে দিল্লির বাতাসের গুণগত মান ৩০০ দাঁড়ালেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হয়। গত বছর নভেম্বর মাসে দিল্লির সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুলের ক্লাস বাতিল করার। অনলাইনে ক্লাস চলবে এই আবহে। পাশাপাশি হরিয়ানার শিক্ষা দপ্তরের তরফেও ঘোষণা করা হয়েছিল, রাজ্যে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলের ক্লাস বাতিল থাকবে। দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস করানো হবে। দীপাবলির আশেপাশে দিল্লি এনবিআর, হরিয়ানা, পাঞ্জাবেও বাতাসের গুণগত মান ঘিরে উদ্বেগ বাড়তে থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?