শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১২ অক্টোবর ২০২৫ ১৩ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গত শুক্রবার আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিক প্রবেশ করতে পারেননি। যা নিয়ে বিতর্ক দানা বেঁধে ছিল। ওঠে নিন্দার ঝড়। এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এই পদক্ষেপকে "বৈষম্যমূলক" বলে সমালোচনা করে। তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গেই ভারতের বিরোধী দলগুলি কাঠগড়ায় তোলে নয়াদিল্লিকেও। একই ঘটনার পুনরাবৃত্তি করতে চান না আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। রবিবার নয়াদিল্লিতে সংবাদ বৈঠক ডেকেছেন মুত্তাকি। এবার মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সমস্ত সংবাদমাধ্যম কর্মীদের জন্য ওই বৈঠকরে, উন্মুক্ত একটি "অন্তর্ভুক্ত" অনুষ্ঠান হিসাবে বর্ণনা করা হয়েছে।
গত শুক্রবার কী ঘটেছিল?
আফগাননিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। উঠেছিল লিঙ্গবৈষম্যের অভিযোগ। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন আফগান মন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে কোনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়েই সাবাদিক-সহ নানা মহলে ক্ষোভ ছড়ায়। এই ইস্যুতে শনিবার নয়াদিল্লি জোর দিয়ে বলে যে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাবাদিক বৈঠকে তাদের কোন ভূমিকা ছিল না।
বিদেশমন্ত্রক জানায়, সংবাদ বৈঠকে আমন্ত্রণপত্র মুম্বইতে আফগানিস্তানের কনসাল জেনারেলের নির্বাচিত সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। এইসব সাংবাদিকরা আফগান মন্ত্রীর সফরের জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। আফগান দূতাবাস এলাকা ভারত সরকারের এখতিয়ারভুক্ত নয়।
শুক্রবার আফগানিস্তান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ বৈঠকে মহিলা সাংবাদিকরা অনুপস্থিত ছিলেন। কয়েকজন মহিলা সাংবাদিককে সাংবাদিক বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ বৈঠকের কিছুক্ষণ পরেই, অনেক সাংবাদিক সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগরে দেন। উল্লেখ করেন যে, সমস্ত মহিলা সাংবাদিক পোশাকবিধি মেনে চললেও ঢুকতে দেওয়া হয়নি সাবাদিক বৈঠকে, যা লিঙ্গবৈষম্যমূলক।
সাংবাদিক সংগঠনগুলির প্রতিবাদ:
এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি)-সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এই পদক্ষেপকে "বৈষম্যমূলক" বলে সমালোচনা করে। উভয় সংগঠনই বলেছে যে, ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনৈতিক সুযোগ-সুবিধা-সহ কোনও কারণেই মহিলা সাংবাদিকদের নিষিদ্ধ করার সিদ্ধান্তকে মান্যতা দেয় না।
আফগানিস্তানের তালিবান সরকার মহিলাদের উপর আরোপিত বিধিনিষেধের জন্য পরিচিত, বিশেষ করে তাদের কাজ করতে বাধা দেওয়ার জন্য। সম্প্রতি, আফগান বিশ্ববিদ্যালয়গুলিতে মহিলাদের লেখা রচিত বই নিষিদ্ধ করেছে এবং লিঙ্গ ও উন্নয়ন, নারী সমাজবিজ্ঞান, মানবাধিকার, আফগান সাংবিধানিক আইন এবং বিশ্বায়ন ও উন্নয়ন-সহ ১৮টি কোর্স বাতিল করেছে।
কেন্দ্রকে নিশানানা বিরোদীদের:
ভারতের বিরোধী নেতৃত্ব আফগান মন্ত্রী সাংবাদিক বৈঠকে মহিলাদের উপর 'নিষেধাজ্ঞা'র অভিযোগ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঘটনার বিষয়ে তার অবস্থান "স্পষ্ট" করতে বলেন। তিনি জিজ্ঞাসা করেন যে, "এ দেশে নারীরা জাতির মেরুদণ্ড এবং গর্ব। তাহলে কীভাবে ভারতের সবচেয়ে যোগ্য মহিলাদের অপমান এ দেশে অনুমোদিত হল?"
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের মতে, পুরুষ সাংবাদিকরা যখন জানতে পেরেছিলেন যে অনুষ্ঠানে মহিলাদের প্রবেশাধিকার নেই তখন তাঁদের আফগান মন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে ওয়াক আউট করা উচিত ছিল। বলেন, "আমি হতবাক যে, আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ বৈঠক থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছিল। আমার ব্যক্তিগত দৃষ্টিতে, পুরুষ সাংবাদিকদের যখন জানতে পেরেছিলেন যে, তাঁদের মহিলা সহকর্মীদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে (অথবা আমন্ত্রণ জানানো হয়নি), তখন তাঁদের ওয়াক আউট করা উচিত ছিল।"
মুত্তাকি বৃহস্পতিবার ভারতে আসেন এবং শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক ভারত-আফগান সম্পর্কের ক্ষেত্রে নয়া মোড় বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?