শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়ির বাইরে পা রাখতেই সর্বনাশ! বন্ধুর চোখের সামনে গণধর্ষণের শিকার দলিত কিশোরী, পাঁচ অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা?

পল্লবী ঘোষ | ১২ অক্টোবর ২০২৫ ১৩ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সর্বনাশ। নিজের এলাকাতেই গণধর্ষণের শিকার এক দলিত কিশোরী। তার পরিচিত এক যুবকের সামনেই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। শনিবার পুলিশ জানিয়েছে, লখনউয়ে ১৬ বছর বয়সি দলিত ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। 

 

কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডে জানিয়েছেন, শনিবার বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই দলিত কিশোরী। আত্যীমীয়েবাড়িতে যাচ্ছিল সে। পূর্ব পরিচিত এক যুবকের মোটরবাইকে করে যাচ্ছিল কিশোরী। বান্দারা থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের পাশে আমবাগানে দাঁড়িয়ে যুবকের সঙ্গে গল্প করছিল ওই কিশোরী। তখনই আচমকা পাঁচ অভিযুক্ত যুবক কিশোরীর উপর হামলা করে। 

 

প্রথমে কিশোরীর পরিচিত যুবককে বেধড়ক মারধর করে তারা। ভয়ের চোটে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ওই যুবক। এরপর কিশোরীকে আরও নির্জন এলাকায় টেনে নিয়ে গণধর্ষণ করে তারা। এরপর বিষয়টি বাইরে ফাঁস না করার জন্য হুমকি দিয়ে তারাও পালিয়ে যায়। সেখানে কোনও মতে আত্মীয়ের বাড়িতে পৌঁছে ঘটনাটি জানায় কিশোরী। তাঁরাই থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। 

 

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই কিশোরীকে মেডিক্যাল টেস্টর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের টিম তৈরি করে পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অভিযুক্তরা আশেপাশের গ্রামের বাসিন্দা হতে পারে। 

 

আরও পড়ুন: চেয়ারে বসে যুবকের হৃদযন্ত্র বিকল, মুহূর্তের মধ্যে সব শেষ! মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফিরেও তাকালেন না সহকর্মীরা

 

প্রসঙ্গত, গত মাসেই আরও এক গণধর্ষণের ঘটনা ঘটেছিল ভিন রাজ্যে। উৎসবের আবহে গণধর্ষণের শিকার কিশোরী। গণধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলায় ঘুরতে গিয়েই অভিযুক্ত এক যুবকের সঙ্গে দেখা হয়েছিল কিশোরীর। সেই গল্প করার অজুহাতে কিশোরীকে ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোদ্দা জেলায়। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ারজিজোরে এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করা হয়েছে। এবং কিশোরীর বয়ান রেকর্ড করার পরেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

ঘটনাটি আদতে ঘটেছে শুক্রবার। কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। সেখানেই এক মেলায় আত্মীয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল সে। অভিযুক্ত এক যুবকের সঙ্গে সেই মেলাতেই আলাপ হয় কিশোরীর। গল্প করার অজুহাতে কিশোরীকে নির্জন এলাকায় নিয়ে যায় ওই অভিযুক্ত যুবক। সেখানেই তাদের সঙ্গে যুক্ত হয় যুবকের আরও তিন বন্ধু। 

 

নির্জন এলাকায় এরপর চারজনে মিলে কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যায়। কোনও মতে বাড়ি ফিরেই ভয়াবহ অভিজ্ঞতার বিষয়ে জানায় কিশোরী। তড়িঘড়ি করে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরীর পরিবার। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া