শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চেয়ারে বসে যুবকের হৃদযন্ত্র বিকল, মুহূর্তের মধ্যে সব শেষ! মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফিরেও তাকালেন না সহকর্মীরা

পল্লবী ঘোষ | ১২ অক্টোবর ২০২৫ ১২ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন ৪৫ বছরের যুবক। আচমকা বুকে ব্যথা। তৎক্ষণাৎ হৃদযন্ত্র বিকল হয়ে মর্মান্তিক পরিণতি হল তাঁর। এদিকে তাঁর পাশেই বসেছিলেন সহকর্মীরা ও মালিক। মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন যে যাঁর মতো। যুবকের এহেন পরিস্থিতি দেখেও সাহায্যের জন্য ছুটে এলেন না কেউ। ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মারওয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, সুসনের এলাকার তিরুপতি ট্রেডার্সের ৪৫ বছরের এক কর্মী আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কোম্পানির ভিতরে এক চেয়ারেই বসেছিলেন তিনি। সেই সময়েই আচমকা তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে যায়। 

 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই যুবকের ঠিক পাশেই বসেছিলেন তাঁর সহকর্মী। তিনি সেই সময় মোবাইল ফোনেই ব্যস্ত ছিলেন। সহকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে যে মারা যাচ্ছেন, সেদিকে চোখ তুলেও তাকাননি। 

 

মৃত যুবকের নাম, রফিক। তিনি ওই দোকানেই কাজ করেন দীর্ঘদিন। চেয়ারে বসেছিলেন সেই সময়। তখনই আচমকা বুকে ব্যথা অনুভব করেন। চেয়ারে বসেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। ছয় মিনিট ধরে চেয়ারে বসাকালীন ছটফট করতে দেখা গেছে তাঁকে। বুকে যন্ত্রণার সময় শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। আশেপাশেই ছিলেন সহকর্মীরা। অথচ কেউই খেয়াল করে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। 

 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যে সময় বুকের যন্ত্রণায় রফিক ছটফট করছিলেন, তখন মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন তাঁর পাশেই বসে থাকা এক সহকর্মী। মোবাইল ফোন ঘাঁটার সময় এতটাই মগ্ন ছিলেন, রফিকের অসুস্থতাও টের পাননি। একবার রফিককে দেখে আবারও ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়েন। খানিকক্ষণ পর দেখেন, রফিক অচৈতন্য অবস্থায় চেয়ারে পড়ে আছেন। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলেও, আর শেষরক্ষা হয়নি। ৪৫ বছরের যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

পরিবারের অভিযোগ, প্রয়োজনের বেশি ভার বহন করার জন্য রফিককে জোরাজুরি করতেন মালিক। অতিরিক্ত পরিশ্রমের জেরেই শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার সময়েও তাঁকে সাহায্যের জন্য কেউ ছুটে আসেননি। বরং বাকি কর্মীদের কাজ করার নির্দেশ দিচ্ছিলেন মালিক। স্রেফ মালিকের গাফিলতিতেই যুবকের তরতাজা প্রাণ খোয়া গেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

 

আরও পড়ুন: প্রেমিকাকে বিয়ে করতে নাছোড়বান্দা, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য দ্বিতীয় স্ত্রীর যা হাল করল যুবক, শিউরে উঠবেন

 

প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। নিজের বিয়েতে আনন্দে আত্মহারা ছিলেন। বিয়ের আসরে পৌঁছেও নাচ থামছিল না। পরক্ষণেই ঘটল বিপত্তি। ঘোড়ার পিঠে চড়ে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন পাত্র। হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। বিয়ের আসরে পাত্রের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। মৃতের নাম, প্রদীপ জাট। তিনি কংগ্রেসের প্রাক্তন যুবনেতা ছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢোকেন তিনি। নাচতে নাচতে আচমকাই ঘোড়ার সামনে ঝুঁকে পড়েন। সকলেই নাচে মত্ত ছিলেন। কয়েকজন আবার পাত্রীকে ঘিরেছিলেন। বিষয়টি প্রাথমিকভাবে কারও চোখে পড়েনি। 

 

পাত্রকে কিছুক্ষণ লুটিয়ে থাকতে দেখে হঠাৎ একজন ছুটে এসে তাঁকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন। নাচ থামিয়ে বাকিরাও ছুটে আসেন তখন। দ্রুত প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কার্ডিয়াক অ্যারেস্টে ২৬ বছর বয়সি তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

 

মর্মান্তিক ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, বরের পোশাকে খোশ মেজাজেই বিয়ের আসরে পৌঁছন প্রদীপ। শারীরিক অস্বস্তির ছাপটুকু বোঝা যায়নি। পাত্রপক্ষ নাচ করছিল তাঁকে ঘিরেই। তাঁর শারীরিক অসুস্থতা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া