সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারত-আফগান যৌথ বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ, চটে লাল 'দিশাহার' পাকিস্তান, তলব আফগান রাষ্ট্রদূতকে!

রজিত দাস | ১২ অক্টোবর ২০২৫ ১২ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লিতে জারি করা ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতির বিষয়ে 'তীব্র আপত্তি' জানাল পাকিস্তান। শনিবার আফগান রাষ্ট্রদূতকে তলব করল ইসলামাবাদ। আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সফরকালে যৌথ বিবৃতিতে প্রকাশ জম্মু-কাশ্মীর নিয়ে বক্তব্যতেই চটেছে শাহবাজ শরিফের সরকার। উল্লেখ্য, বর্তানে ছয়'দিনের সফরে ভারতে রয়েছেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। 

জম্মু ও কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি ভারত-আফগানিস্তান যৌথ বিবৃতিতে এই কথা ঘোষণা করা হয়। আর সেই কথা শুনেই ক্ষুব্ধ পাকিস্তান। গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে ইসলামাবাদ।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করাটা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত এবং বিতর্কিত অঞ্চলটির আইনি মর্যাদার স্পষ্ট লঙ্ঘন। ইসলামাবাদের দাবি, এই যৌথ বিবৃতি অবৈধভাবে ভারতের দখলে থাকা জম্মু ও কাশ্মীরের (IIOJK) মানুষদের অনুভূতিতে আঘাত করেছে। আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে প্রশ্ন উঠলেও পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করেনি। পাকিস্তান সব সময়ে কাশ্মীরকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে চলেছে।

ভারত-আফগান যৌথ বিবৃতি অনুসারে, গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাবুল। আফগানিস্তান, সেই সময়ে ভারত সরকার ও জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছিল। উভয় পক্ষই এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থা প্রচারের গুরুত্বের উপর জোর দিয়ে আঞ্চলিক দেশগুলি থেকে উদ্ভূত সমস্ত জঙ্গি কর্মকাণ্ডের দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছিল। 

আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছিলেন, সন্ত্রাসবাদ শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। তাঁর এই বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। কিন্তু পড়ি দেশের এমন মনোভাবে বেকায়দায় পাকিস্তান! ফলে যৌথ বিবৃতি নিয়ে পাকিস্তানের তীব্র আপত্তি তুলে ধরে আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে। বিবৃতিতে ইসলামাবাদ জোর দিয়ে বলেছে যে, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের দায়িত্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া আফগান অন্তর্বর্তীকালীন সরকারকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায় থেকে অব্যাহতি দিতে পারে না।

বিবৃতিতে পাকিস্তানের দীর্ঘস্থায়ী আতিথেয়তার কথা তুলে ধরা হয়েছে।  পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের দিক থেকে জঙ্গিরা বারবার পাকিস্তানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি পাকিস্তান আফগান শরণার্থীদের প্রসঙ্গও টেনে এনেছেন। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে পাকিস্তানে থাকা বিদেশি নাগরিকদের উপরে তারা কড়া নজরে রাখবে। গত ৪০ বছর ধরে পাকিস্তান প্রায় ৪০ লক্ষ আফগানকে আশ্রয় দিয়েছে। কিন্তু এখন আফগানিস্তানে শান্তি ফিরতে শুরু করেছে, তাই যাদের কাগজপত্র ঠিক নেই, তাদের নিজের দেশে ফিরে যেতে হবে।

এরপরই ইসলামাবাদের পাকিস্তানেরও- দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে এবং আফগান সরকার আশা করে যে তার ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী উপাদানগুলি ব্যবহার করা থেকে বিরত রাখতে 'জোরালো ব্যবস্থা' নেবে।

কেন রাগে ফেটে পড়ছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দাদের মতে, জম্মু-কাশ্মীর নিয়ে বিশ্বমঞ্চে ইসলামাবাদের কূটনীতি ব্যর্থ হয়েছে। আর এতেই দিশাহার পাকিস্তান। তবে, ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ ছিল এবং থাকবে। এ বিষয়ে তৃতীয় পক্ষের উপদেশ ভারত মানবে না। 

আরও পড়ুন- কাবুলে বিমান হামলার প্রতিশোধ, তালিবানদের পাল্টা মারে নিহত ১৫ পাক সেনা, দখল একাধিক সেনা চৌকি!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া