শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লাগাতার যৌন নির্যাতন চালিয়েছেন আরএসএস সদস্যরা! আত্মহত্যার আগে কাঠগড়ায় তুলে বড় সত্যি জানিয়ে গেলেন কেরলের যুবক

রিয়া পাত্র | ১২ অক্টোবর ২০২৫ ১১ : ২৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। কোট্টায়ামের থামাপালাক্কাড়ের। বয়স মাত্র ২৬। তিরুঅনন্তপুরমের একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবারে। ওই যুবকের মৃত্যুর পর, তাঁরই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জোর চর্চা। যদিও অনেকেই মনে করেছেন, মৃত্যুর কারণ সকলের সামনে স্পষ্ট করতে, আত্মহত্যার মতো চূড়ান্ত পথ বেছে নেওয়ার আগে, তিনি নিজেই এই পোস্টটি শিডিউল করে রেখেছিলেন। যেখানে আনন্দু জানিয়েছেন, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ। আর সেই তথ্য সামনে আসতেই জলঘোলা, জোর চর্চা রাজনৈতিক মহলেও।

কারণ? কারণ, জীবন শেষ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ নেওয়ার পিছনের কারণ হিসেবে ওই যুবক প্রেম, সাংসারিক কিংবা আর্থিক কোনও সমস্যাকে কাঠগড়ায় তোলেননি। সরাসরি কাঠগড়ায় তুলেছেন আরএসএসকে। ওই যুবক তাঁর পোস্টে সাফ লিখেছেন, 'আমার কারও উপর রাগ নেই, শুধু একজন ব্যক্তি এবং একটি সংগঠন ছাড়া। সংগঠনটি হল আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ), যেখানে আমার বাবা (একজন খুব ভাল ব্যক্তি) আমাকে যুক্ত করিয়েছিলেন। সেখানেই আমি সারাজীবন মানসিক আঘাত পেয়েছি, সংগঠন এবং সেই ব্যক্তির কাছ থেকে।'

 

আরও পড়ুন: 'মানুষ আমার মতো নেতা চায়', বিহারে তাবড় তাবড় নেতাদের অনায়াসে চ্যালেঞ্জ করছেন সিলিন্ডার বয়ে ঘাম ঝরানো ছোটে লাল, চিনুন তাঁক

তিনি বিস্তারিত জানিয়েছেন নির্যাতন প্রসঙ্গেও। সমাজমাধ্যমের ওই পোস্টে লিখেছেন, 'আমি যখন ছোট ছিলাম তখন আমি এক লাগাতার এক ব্যক্তির যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম। আরএসএসের বেশ কয়েকজন সদস্যের দ্বারাও আমি যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমি জানি না তাঁরা কারা ছিলেন। তবে আমি সেই ব্যক্তির মুখোশ উন্মোচন করব যে আমার বয়স যখন মাত্র ৩-৪ বছর ছিল তখন আমাকে নির্যাতন করেছিল।' ওই ব্যক্তি প্রসঙ্গে তাঁর সংক্ষিপ্ত নাম তিনি উল্লেখ করেছেন পোস্টে। 

আনন্দু জানিয়েছেন, ওই ব্যক্তি আরএসএস এবং বিজেপির সক্রিয় সদস্য ছিলেন, তাঁর প্রতিবেশী ছিলেন এবং ছোট থেকে যাঁকে নিজের বড় দাদার মতো ভাবতেন তিনি। ছোট বয়সেই লাগাতার নির্যাতন, মানসিক ক্ষত তৈরি করে, যার কারণে পরবর্তী জীবনে তিনি অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত হন বলেও জানান পোস্টে।

আরএসএস প্রসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করতে চেয়েছেন তিনি পোস্টে। লিখেছেন, 'অন্য কোনও সংগঠন নেই যা আমি একেবারেই ঘৃণা করি। আমি এটা ভাল করেই জানি কারণ আমি এত বছর ধরে তাদের সঙ্গে কাজ করেছি। কখনও কোনও আরএসএস সদস্যের সঙ্গে বন্ধুত্ব করো না। শুধু বন্ধুই নয়, এমনকী যদি সে তোমার পরিবার, তোমার বাবা, ভাই বা ছেলেও হয়, তাঁদের জীবন থেকে বিচ্ছিন্ন করে দাও। তাঁরা আদতে বিষ বহন করেন। তারাই আসল নির্যাতনকারী।' তিনি এও জানিয়েছেন, শুধু তাঁকেই নয়, নানা সময়ে আরও বহু শিশুর উপর অত্যাচার চালিয়েছেন আরএসএস সদস্যরা। তিনি দলের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়ায় তা জানাতে পেরেছেন বলেও পোস্টে উল্লেখ করেন। 

বাবা-মায়েদের উদ্দেশে বলেন, 'পৃথিবীর কোনও শিশু যেন আমার মতো কষ্ট না পায়। বাবা-মায়ের এটা নিশ্চিত করা উচিত। নির্যাতনের পর শিশুরা মুখ খুলতে নাও পারে, কারণ তারা ভয় পাবে। বাবা-মায়ের উচিত সন্তানের সঙ্গে একটা সংযোগ তৈরি করা, যাতে তারা আপনার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া