শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মানুষ আমার মতো নেতা চায়', বিহারে তাবড় তাবড় নেতাদের অনায়াসে চ্যালেঞ্জ করছেন সিলিন্ডার বয়ে ঘাম ঝরানো ছোটে লাল, চিনুন তাঁকে

রিয়া পাত্র | ১২ অক্টোবর ২০২৫ ১০ : ৩৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভোট বিহারে। ভোটের দিনক্ষণ যেমন প্রকাশ্যে এসেছে, তেমনই শুরু হয়েছে আসন রফা-প্রার্থী নাম নিয়ে জল্পনা। হাইভোল্টেজ প্রার্থীরা আবার কে কোন আসন থেকে দাঁড়াচ্ছেন, সেখানে তাঁর জয়ের সম্ভাবনা কতটা, হিসেব চলছে তা নিয়েও। তার মাঝেই সামনে এসেছেন এই ব্যক্তি। 

ছোটে লাল মাহাতো। কর্মসূত্রে, গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন ঘরে ঘরে। বিগত ২০ বছর ধরে ভোট লড়ছেন। মানুষের সমর্থনও পাচ্ছেন। কিষাণগঞ্জে এলপিজি সিলিন্ডার সরবরাহকারী ছোটে লাল, গত দু' দশকে প্রতিটি লোকসভা এবং বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে থামছেন না। জিতে সাংসদ কিংবা বিধায়ক হবেন, কাজ করবেন সাধারণ মানুষের জন্য, এই স্বপ্ন নিয়ে তিনি ভোটে লড়াই করে চলেছেন বছরের পর বছর। এই নির্বাচনের আগে, ফের নজরে তিনি।

আরও পড়ুন: ট্রাম্প আদতে দু'মুখো! চীনের উপর আরও ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করতেই ক্ষেপে উঠল সে দেশ

 

কবে প্রথম ভোটে প্রার্থী হলেন? 

ছোটে লাল প্রথম ভোট লড়ার কথা ভাবেন, যখন তাঁর বয়স ২৩ বছর। সালটা ২০০০। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সেবার ভোট লড়তে পারেননি। বয়সের কারণে তা বাতিল হয়ে যায়। তবে শুরু আসলে সেখান থেকেই। তারপর থেকে বিহারের সব নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করে চলেছেন। নানা সময়ে প্রয়াত তসলিমুদ্দিন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হোসেনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদেরও চ্যালেঞ্জ করেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, 'আমি ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। আমি এখনও জিতিনি, তবে কখনও হাল ছাড়িনি। এবারও আমি ইন্ডিপেনডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।'

কিন্তু পুঁজি? ভোটের এই বিপুল খরচ চলবে কীভাবে?

তিনি নিজেই জানিয়েছেন সাক্ষাৎকারে, 'আমি প্রচুর জনসমর্থন পাই, এবং মানুষ আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করার জন্য অনুদান দেন। আমি মানুষের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিই। মানুষ আমার মতো নেতা চায়। এবার আমি অবশ্যই সফল হব। জনগণ তাঁদের ভোট দিয়ে জয় নিশ্চিত করবে।' শুধু সাধারণ মানুষ নয়, তাঁর এই দীর্ঘকালের লড়াইয়ে মুরগি, ডিম ইত্যাদি বিক্রি করে অর্থ সঞ্চয় করে সাহায্য করেন তাঁর স্ত্রীও। ছোটে লাল বলেন, যতদিন বেঁচে থাকবেন, মানুষের জন্য কিছু করে যেতে পারাটুকুকেই জীবনে অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, 'যদি আমি জিততে পারি, তাহলে আমি কেবল দরিদ্রদের চোখের জল মুছে দেওয়ার জন্যই কাজ করব না, বরং উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্যও কাজ করব।'

 

কবে ভোট বিহারে?

নভেম্বরে দু' দফায় ভোট হবে বিহারে। ৬ এবং ১১ নভেম্বর হবে ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিহারে ৭.৪৩ কোটি ভোটার রয়েছে, যার মধ্যে ৩.৯২ কোটি পুরুষ ভোটার এবং ৩.৫১ জন মহিলা ভোটার রয়েছে। রাজ্যে ১৪ লক্ষ নতুন ভোটার রয়েছেন। 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, নির্বাচন কমিশন নিশ্চিত করবে যে বিহার নির্বাচন সবচেয়ে স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন ভোটারদের জন্য সুবিধাজনক হবে এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বিহারে মোট ৯০,৭১২টি ভোটকেন্দ্র রয়েছে যেখানে একটি হেল্প ডেস্ক এবং ওয়েবকাস্টিং সুবিধা থাকবে। 

 এই প্রসঙ্গে উল্লেখ্য, বিহারে গত বিধানসভা ভোট, অর্থাৎ ২০২০-এর ভোটগ্রহণ তিনটি দফায় হয়েছিল। প্রথম দফা ২৮ অক্টোবর, ২০২০, দ্বিতীয় দফা ৩ নভেম্বর, ২০২০ এবং তৃতীয় দফা ৭ নভেম্বর, ২০২০ তারিখে হয়েছিল। ভোট গণনা হয়েছিল ১০ নভেম্বর।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া