শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১১ অক্টোবর ২০২৫ ১৯ : ৪৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নিজের ছেলের হাতে নৃশংসভাবে খুন এক বৃদ্ধা। শ্বাসরোধ করে নিজের মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। খুনের পর মায়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন তিনি। যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়। যদিও শেষমেশ তাঁর কীর্তি ফাঁস হয়েছে। বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে ঘাতক যুবকের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌসাম্বী জেলায়। পুলিশ জানিয়েছে, নিজের মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মাকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়েও দেন তাঁর ছেলে। যাতে সকলের দেখে মনে হয়, বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন। খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ধৃত যুবকের নাম, কিষান কিশোর। কৌসাম্বী জেলায় খের ওয়া গ্রামের বাসিন্দা তিনি। ৫৫ বছর বয়সি শীলা দেবীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন কিষান। কারণ? কিষানের আশঙ্কা ছিল, মা তাঁর জমি ও তিন লক্ষ টাকা ভাইয়ের নামে লিখে দেবেন। সম্পত্তির লোভেই মাকে নৃশংসভাবে খুন করেন ওই যুবক।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই নিজের তুতো ভাই জয় সিংয়ের বাড়িতে বসবাস করছিলেন শীলা দেবী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান আত্মীয়রা। দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শীলা দেবীকে। এরপর তাঁর ছেলেকে জেরা শুরু করে পুলিশ। দীর্ঘ পুলিশ জেরায় মাকে খুনের ঘটনাটি তিনি স্বীকার করে নিয়েছেন। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।
আরও পড়ুন: রাগের মাথায় গোটা পরিবার শেষ করল তরুণী! উৎসবের আবহে হাড়হিম দৃশ্য এই রাজ্যে, আঁতকে উঠল পুলিশ
প্রসঙ্গত, চলতি বছরেই মহারাষ্ট্রে এমন এক হত্যাকাণ্ড ঘটেছিল। বর্ষবরণের পরেরদিনই বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল মেয়ে। খুনের পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় গিয়ে সবটা জানিয়েও দিল সে। ঘাতক যুবতীর মুখে খুনের কারণ ও বর্ণনা শুনে রীতিমতো হতবাক পুলিশ। তখনই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের কুরলা ইস্টের কুরেসি নগর এলাকার বাসিন্দা ছিলেন ৭১ বছর বয়সি বৃদ্ধা সাবিরা বানু শেখ। বৃহস্পতিবার বাড়িতে ছোট মেয়ের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। তুমুল অশান্তির মাঝে আচমকা ধারাল ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় ছোট মেয়ে।
সেদিন বৃদ্ধা মায়ের পেটে, বুকে, ঘাড়ে বারবার ছুরির কোপ বসিয়ে খুন করে ছোট মেয়ে। এরপরই থানায় ছুটে যায় ৪১ বছর বয়সি যুবতী। পুলিশকে জানায়, বৃদ্ধা মাকে সে খুন করেছে। পুলিশকে ঘাতক যুবতী আরও জানিয়েছে, দিদিকে বেশি ভালবাসতেন মা। বাড়িতে সবকিছুতেই দিদি অগ্রাধিকার পেতেন। আজীবন সে বঞ্চিতই ছিল। মায়ের এই আচরণে যারপরনাই ক্ষুব্ধ ছিল সে। বারবার অভিযোগ জানিয়েও কোনওদিন দিদির থেকে বেশি গুরুত্ব পায়নি। এই কারণেই প্রায় অশান্তি হত বাড়িতে। সেদিন অশান্তির মাঝে রাগের মাথায় মাকে খুন করে সে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?