রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | জলের ট্যাঙ্ক হবে একেবারে নতুনের মতো ঝকঝকে! খরচ শুধু ১০ টাকা, নেই এক ফোঁটা খাটনি

নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১৯ : ৩০Sanchari Kar

প্রতিটি বাড়ির ছাদের উপর থাকা জলের ট্যাঙ্কটি ঠিক সময়ে পরিষ্কার করা জরুরি। কারণ এতে ময়লা এবং শ্যাওলা জমে গেলে জল দূষিত হয়ে যায়। আর সেই দূষিত জল থেকে ত্বকের রোগ, পেটব্যথা এবং সংক্রমণের মতো নানা সমস্যা হতে পারে। তাই বিশেষজ্ঞরা নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করার পরামর্শ দেন।

কীভাবে পরিষ্কার করবেন ট্যাঙ্ক

 ট্যাঙ্ক পরিষ্কার করা যায় কীভাবে, তা নিয়ে সকলেরই মাথাব্যথা থাকে এখন তো দীপাবলির ঘরদোর পরিষ্কার চলছে, তাই ঘরের সঙ্গে জলের ট্যাঙ্কটিও একবার পরিষ্কার করে নেওয়া ভাল। মাত্র ১০ টাকায় এই সমস্যার সমাধান করা সম্ভব।

 আপনি কি জানেন শুধু নুন ব্যবহার করে কয়েক মিনিটেই জলের ট্যাঙ্ক পরিষ্কার করা যায়?

নুনের সাহায্যে সহজ পরিষ্কার পদ্ধতি

এতে বেশি পরিশ্রমও লাগে না। একটি বালতিতে জল নিয়ে তাতে নুন গুলে ট্যাঙ্কের মধ্যে ঢেলে দিন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। এই নুনজল ট্যাঙ্কের দেওয়ালে জমে থাকা শ্যাওলা এবং ময়লাকে নরম করে দেয়। এরপর ব্রাশ বা কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিলেই ট্যাঙ্কের ভিতরের ময়লা সহজেই বার হয়ে আসবে।

কোনও রাসায়ানিকের প্রয়োজন নেই

এই প্রক্রিয়ায় কোনও রাসায়নিক ব্যবহার করার দরকার হয় না। ফলে জল নিরাপদ এবং বিশুদ্ধ থাকে। ট্যাঙ্কে যদি বেশি ময়লা জমে থাকে, তাহলে একটু বেশি নুন মিশিয়ে আরও ১০ মিনিট রেখে দিন। নুন প্রাকৃতিক ক্লিনার হিসাবে কাজ করে, ব্যাকটেরিয়াও নষ্ট করে এবং ট্যাঙ্কের দুর্গন্ধ দূর করে।

ধোয়ার পর যত্ন

পরিষ্কারের পর ট্যাঙ্কটি দু’বার পরিষ্কার জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন, যেন নুন বা ময়লার কোনও অংশ না থাকে।

তারপর নতুন জল ভরুন এবং ঢাকনাটি ভালোভাবে বন্ধ করে রাখুন, যাতে ধুলোবালি বা পোকামাকড় ঢুকতে না পারে। প্রতি তিন মাসে একবার ট্যাঙ্ক পরিষ্কার করা উচিত।

নিয়মিত পরিষ্কারের উপকারিতা

এতে শুধু জল বিশুদ্ধ থাকে না, বরং পাইপলাইন এবং মোটরের আয়ুও বাড়ে।
নিয়মিত পরিষ্কার রাখলে জলে শ্যাওলা জমার সমস্যা দূর হয়।
দীপাবলির সময় এই সহজ উপায়টি মেনে চললে কয়েক মিনিটেই ট্যাঙ্কের জমে থাকা জেদি ময়লা দূর করা সম্ভব।
সবচেয়ে বড় কথা— পুরো প্রক্রিয়ায় খরচ হবে মাত্র ১০ টাকা।


ট্যাঙ্ক থেকে যদি দুর্গন্ধ আসে, তাহলে লেবুর খোসা বা সামান্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এই দু'টি প্রাকৃতিক উপাদান ট্যাঙ্ককে জীবাণুমুক্ত করে এবং সতেজ রাখে। অল্প পরিশ্রমে এইভাবেই আপনি পরিবারকে নানা রোগবালাই থেকে রক্ষা করতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া