রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | উরফির চুলের এ কী দশা! উসকোখুসকো চুল নিয়ে কেন নিজের কেশসজ্জা শিল্পীর ওপর চটলেন ‘ফ্যাশন কুইন’?

নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১৭ : ৩৩Soma Majumder

নিত্যদিনই নানা বিচিত্র সাজে ধরা দেন তিনি। যতই চলতে থাকুক আলোচনা-সমালোচনা-বিতর্ক-ট্রোলিং, কোনও কিছুই তাঁকে দমাতে পারে না। বাহারি সাজে বার বার চমকে দেন উরফি জাভেদ। রীতিমতো তিনি হয়ে উঠেছেন এই প্রজন্মের ‘ফ্যাশন আইকন’। 


চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি। তাঁর ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। কয়েকদিন আগে চোখ-মুখ ফুলে যাওয়ার ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হন উরফি। আর এবার নাকি তাঁর চুলের বেহাল দশা! উসকোখুসকো চুল নিয়ে নিজের কেশসজ্জা শিল্পীর ওপর বেজায় চটলেন  ‘কন্ট্রোভার্সি কুইন’। 

আরও পড়ুনঃ বিকিনি পরলে পেট্রোল ফ্রি! বিনামূল্যে জ্বালানি নিতে পাম্পে পুরুষ-মহিলাদের ভিড়, এমন অফার আগে শুনেছেন?

সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, নিজের কেশসজ্জা শিল্পীর সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, “তোমায় একটা কাজ বলেছিলাম তাও ঠিকমতো করতে পারনি। যে খালি কৌটো নিয়ে ঘুরছ সেই শ্যাম্পু আনার কথা ছিল।“ এখানেই শেষ নয়, হেয়ারস্টাইলিস্টকে রেগে তিনি বলেন, “আমার চুলের অবস্থা দেখ! এতটা রুক্ষ হয়ে গেছে যে ভূতের মতো চেহারা লাগছে।“ 

চুলের বেহাল দশার জন্য শুটে যেতে সমস্যায় পড়েছেন উরফি। আবার তিনি যদি কটাক্ষের শিকার হন, সেই প্রশ্নও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাঁর। কেশসজ্জা শিল্পীর উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “আগে লোকে পোশাক নিয়ে মজা করত। এখন ঠোঁট নিয়ে করে। আর এবার চুল নিয়ে কথা বলবে।” এমনকী হেয়ারস্টাইলিস্ট দুঃখ প্রকাশ করলেও তাতে পাত্তা দেননি উরফি। রীতিমতো তাঁকে কাজ থেকে বহিষ্কার করা হবে বলে সটান গাড়িতে উঠে যান তিনি। স্পষ্ট বলেন, “তোমার ছুটি লাগবে তো? পুরোপুরি ছুটি দিয়ে দিলাম।”

প্রসঙ্গত, উরফির কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। কিন্তু এখন তাঁর ডাক পড়ে বিভিন্ন শোয়ের অতিথি হিসেবে। চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি। উরফিকে নিত্য নতুন অবতারে দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরাও। 

কয়েকদিন আগে  উরফির মুখের ফোলাভাব দেখে কটাক্ষের ঝড় ধেয়ে এসেছে তাঁর দিকে। একের পর এক কুমন্তব্যে জর্জরিত হন তিনি। অ্যালার্জিতে তাঁর এই অবস্থা হয়েছে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে কেউ কেউ আবার তাঁর যন্ত্রণা বুঝতে পেরে তাঁর ধৈর্য শক্তির প্রশংসা করেছেন। কেউ আবার তাঁকে কসমেটিকস সার্জারিতে নিজেকে বদলাতে বারণ করেছেন। সেসবের মাঝে এবার উরফির নয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া