রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রাতের খাবার খেয়েই বিছানায় উঠে পড়েন! ছোট্ট একটি কাজ না করেই ডেকে আনছেন হার্টের রোগ, সাবধান

নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৭Sanchari Kar

রাতের খাবারের পর অনেক সময়ই ক্লান্তি অনুভূত হয়। আর তখন শুধু মাথায় ঘোরে দ্রুত শুয়ে পড়ার কথা। বিছানা যেন ডাকতে থাকে। সেই কারণে সকালে অনেকে নিষ্ঠা নিয়ে ব্রাশ করলেও রাতে তা বেমালুম ভুলে যান। কিন্তু রাতে দাঁত ব্রাশ না করা শুধু ছোট সমস্যার কারণ নয়, এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। সাধারণত আমরা কেবল দাঁতের ক্যাভিটি ভেবে থাকি, তবে এর প্রভাব হৃদরোগের মতো মারাত্মক সমস্যা পর্যন্ত হতে পারে।

ডা. কুনাল সুদ, অ্যানেস্থেসিওলজি এবং ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ, ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, রাতে দাঁত ব্রাশ না করা শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। তিনি একটি ভিডিওয় মন্তব্য করেছেন যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ঘুমনোর আগে দাঁত ব্রাশ না করলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়’ ডা. সুদ একমত হয়েছেন যে, মুখের স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটি হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষামূলক ভূমিকা রাখতে পারে।

রাতে ব্রাশ না করলে কী হয়?

ডা. সুদ ব্যাখ্যা করেছেন, “রাতে দাঁত ব্রাশ না করলে শুধু ক্যাভিটির ঝুঁকি বাড়ে না, বরং এটি আরও বিপজ্জনক হতে পারে।” ২০২৩ সালের একটি গবেষণা অনুযায়ী, খারাপ মৌখিক স্বাস্থ্য হৃদরোগ এবং হার্ট ফেইলিউরের সঙ্গে সম্পর্কিত। রাতে ব্রাশ না করলে মুখের ব্যাকটেরিয়া রাতভর থাকে, যা রক্ত প্রবাহে ঢুকে প্রদাহ সৃষ্টি করে এবং সময়ের সঙ্গে হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাতে ব্রাশ না করা সরাসরি হৃদরোগের কারণ নয়। এটি কেবল একাধিক ঝুঁকির মধ্যে একটি এবং সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

ডা. সুদের পরামর্শ অনুযায়ী, যারা নিয়মিত দাঁত ব্রাশ করে, তাদের হার্ট সাধারণত বেশি স্বাস্থ্যবান থাকে। দিনে অন্তত তিনবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত ডেন্টাল ক্লিনিং করানো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি দাঁতের অন্যান্য সমস্যাও যেমন মাড়ির রোগ বা দাঁত পড়ে যাওয়া কমাতে সাহায্য করে। তাই মৌখিক স্বাস্থ্য বজায় রাখা হল হার্টকে সুরক্ষিত রাখার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলির মধ্যে একটি।

রাতে দাঁত ব্রাশ করা কেবল মুখের স্বাস্থ্য নয়, সমগ্র শরীরের স্বাস্থ্যকে প্রভাবিত করে। নিয়মিত দাঁত ব্রাশ এবং মৌখিক পরিচর্যা হৃদরো-গসহ অন্যান্য জটিলতার ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাই প্রতিদিনের রুটিনে রাতের ব্রাশকে অবহেলা না করে, এটি স্বাস্থ্যকর জীবনধারার এক অপরিহার্য অংশ হিসাবে গ্রহণ করা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া