রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ৮৩ ছুঁয়েও ক্লান্তিহীন অমিতাভ বচ্চন! কোন নিয়ম মেনে ফিট ‘বিগ বি’? জানালেন তাঁর ফিটনেস প্রশিক্ষক

সোমা মজুমদার | ১১ অক্টোবর ২০২৫ ১৭ : ২৯Soma Majumder

গুরুতর অসুস্থতা হোক কিংবা বয়সের ভার, কোনও কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ৮৩ বছর ছুঁয়েও পুরোদমে চলছে অভিনয়, সঞ্চালনার কাজ। সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজও একইরকমভাবে অনুরাগীদের মন জয় করে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর জীবনকথা অগুনতি মানুষের কাছে অনুপ্রেরণা। বয়সের কাঁটা অনেকটা এগিয়ে গেলেও এখনও সক্রিয় ও ফিটনেসে মনোযোগী বিগ বি। তাঁর সুস্থতা ও উদ্যমের নেপথ্যে কেবল শারীরিক ব্যায়াম নয়, রয়েছে এক দৃঢ় মানসিকতাও। যা তাঁকে প্রতিদিনের ব্যস্ত সময়সূচিতেও নিজের শরীর ঠিক রাখতে সাহায্য করে চলেছে।

অভিনেতার ফিটনেস প্রশিক্ষক ভৃন্দা মেহতার কথায়, “যদি অমিতাভ বচ্চন ব্যস্ত সময়সূচিতেও ব্যায়াম করতে পারেন, তাহলে আমজনতারও করা উচিত। এটি সম্পূর্ণরূপে মানসিকতার ব্যাপার। যখন আপনি জানেন কোন অভ্যাস আপনার জন্য ভাল, তখন আপনি তা করবেন। এটি আরাম বা সময়ের অভাবের কারণে নয়। ফিটনেস কেবল শরীরচর্চা নয়, এটি দীর্ঘমেয়াদি অভ্যাস হওয়া উচিত।”

আরও পড়ুনঃ মানবদেহে লুকিয়ে ‘মৃত্যু-ঘড়ি’! আয়ু কখন ফুরোবে? মৃত্যুর আসল গোপন রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা

অমিতাভের ফিটনেস রুটিন এবং মানসিকতা প্রমাণ করে, বয়স কেবল একটি সংখ্যা। ভৃন্দা জানিয়েছেন সিনিয়র বচ্চনের ব্যায়াম রুটিনে রয়েছে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, প্রণায়াম এবং মৌলিক যোগাসন। তিনি বলেন, “আমার সেশনগুলো মূলত শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম নিয়ে। আমরা মৌলিক শ্বাস ব্যায়াম দিয়ে শুরু করি, তারপর প্রণায়াম এবং কিছু মৌলিক যোগাসন করি। 

প্রতিদিনের প্রাতঃরাশেও যত্নশীল বলিউডের শাহেনশাহ। তিনি সকালে তুলসী পাতা খেয়ে দিন শুরু করেন। এরপর প্রোটিন শেক, বাদাম, পোরিজ বা ডাবের জলে চুমুক দিয়ে প্রাতঃরাশ সম্পন্ন করেন। তাঁর সকালের রুটিনে আমলকি রস এবং খেজুরও থাকে। এই স্বাস্থ্যকর অভ্যাস অভিনেতাকে দিনের শুরুতেই সতেজ ও তরতাজা রাখে। 

প্রসঙ্গত, একসময় হেপাটাইটিস বি অমিতাভের লিভারের প্রায় ৭৫ শতাংশ নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, টিউবারকুলোসিস (টিবি)-র মতো কঠিন অসুখের সঙ্গেও তাঁকে লড়াই করতে হয়েছিল। আসলেো ১৯৮২ সালে কুলি ছবির শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনায় আহত হন অমিতাভ। তাঁর জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হলে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী এগিয়ে আসেন। তবে তাঁদের মধ্যে একজনের রক্তে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। তখন বিষয়টি ধরা না পড়লেও, সেই ভাইরাস ধীরে ধীরে তাঁর শরীরে ছড়িয়ে পড়ে।

২০০০ সালে অমিতাভের মেরুদণ্ডে টিবি ধরা পড়ে। সে সময় প্রচণ্ড ব্যথায় তিনি ঠিকমতো বসতে বা শুতে পারতেন না। কাজ চালানোর জন্য প্রতিদিন তাঁকে ৮-১০টি ব্যথানাশক ওষুধ খেতে হত। দীর্ঘ এক বছরের চিকিৎসার পর তিনি সুস্থ হন।যদিও সুস্থতার জন্য তিনি জীবনযাপন বদল এনেছেন। আমিষের পরিবর্তে বর্তমানে অমিতাভ নিরামিষ খাবারই বেশি। সঙ্গে মদ্যপান, ধূমপানও তিনি পুরোপুরি ত্যাগ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া