রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১৭ : ২০Soma Majumder
চারিদিকে কত সংস্থা কত রকম বিজ্ঞাপনের প্রলোভনই না দেখায়! যার ফাঁদে পা দিয়ে অনেকেই বেশ অর্থব্যয় করেন। কখনও কখনও আজব বিজ্ঞাপনের প্রস্তাব আলোড়নও তোলে। আজকাল অনলাইন থেকে অফলাইন, সবেতেই রয়েছে নানা অফারের হাতছানি। তবে কখনও বিকিনি পরলে গাড়ির জ্বালানি বিনামূল্যে পাওয়ার প্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, শুনতে যতই অদ্ভুত লাগুক, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।
রাশিয়ার সামারা শহরে এক গ্যাস স্টেশনের অভিনব প্রচার নিয়ে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। গ্রাহকদের আকৃষ্ট করতে পাম্প কর্তৃপক্ষ ঘোষণা করে যে কেউ বিকিনি পরে আসলে বিনামূল্যে গাড়িতে জ্বালানি ভরতে পারবেন। এই ঘোষণা হতেই সকাল থেকে শুরু হয় হুলস্থূল। কয়েক ঘণ্টার মধ্যেই পাম্পের সামনে বিকিনি পরা গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। শুধু মহিলারাই নয়, অনেক পুরুষও মজার ছলে বিকিনি পরে হাজির হন পেট্রোল নিতে!
আরও পড়ুনঃ বন্ধুত্ব ‘বিষাক্ত’ হয়ে উঠেছে? কোন লক্ষণ দেখলেই ছদ্মবেশী বন্ধুর থেকে দূরে সরে আসবেন?
যদিও ঘটনাটি বেশ কয়েক বছর আগের বলে শোনা গিয়েছে। সেই সময়ে একটি ভিডিও নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরাবন্দি মুহূর্তে ধরা পড়েছে, কেউ কেউ বিকিনি পরে পাম্পের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, কেউ আবার বিচের পোশাকে গাড়ি পরিষ্কার করছেন হাসিমুখে। আবার এমন দৃশ্য দেখতে জ্বালানি না নিলেও ভিড় জমিয়েছেন অনেকে। যাদের কেউ কেউ মজা পেয়ে ভিডিও করতে ব্যস্ত। কৌতুকের সুরে কারওর বক্তব্য, “বছরের সবচেয়ে উদ্ভট অফার!”

এই ঘটনাটি মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত এবং সংবাদমাধ্যমগুলোও বিষয়টি তুলে ধরে। তবে প্রচারের পাশাপাশি এই স্টান্ট নিয়ে তৈরি হয় বিতর্কও। এমন অফারের কারণে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। নেটপাড়ার একাংশের মতে, ঘটনাটি ‘যৌন বৈষম্যমূলক’ ও ‘অসুরক্ষিত প্রচার’। অন্যদিকে, অনেকেই বিষয়টিকে দেখেছেন এক মজার মার্কেটিং আইডিয়া হিসেবে। যা সকলেরই নজর কাড়তে সফল হয়েছে।
স্থানীয় এক স্থানীয় বাসিন্দার কথায়, “এত মানুষ একসঙ্গে বিকিনি পরে পেট্রোল নিতে এসেছে এমন দৃশ্য জীবনে দেখিনি। পুরো শহর থমকে গিয়েছিল!” যদিও বিতর্ক থামেনি, তবে এই উদ্যোগে গ্যাস স্টেশনটি যা চেয়েছিল তা পেয়ে গিয়েছে। বিশ্বব্যাপী প্রচার, লক্ষ লক্ষ ভিউ, আর ‘ওনলি ইন রাশিয়া’ শিরোনামে ভাইরালের দুনিয়ায় উঠে এসেছে পাম্প কর্তৃপক্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?