সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শরীরী খেলায় সুখের সাগরে ডুব! সঙ্গমের ১০ মিনিটের মধ্যেই কী করবেন মহিলারা, একবার জানলেই আরও মজা

নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১৭ : ০৬Sanchari Kar

যৌন সম্পর্কের পর শরীর এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু স্বাস্থ্যের জন্যই নয়, মানসিক স্বস্তির জন্যও অত্যন্ত জরুরি। অনেকেই এই ধাপটিকে গুরুত্ব দেন না, কিন্তু যৌন সম্পর্কের পর সঠিক পরিচ্ছন্নতা না মানলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, চুলকানি, জ্বালাপোড়া বা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তাই এই সময় কিছু সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ নিলে শরীর সুস্থ এবং আরামদায়ক থাকে, এবং সম্পর্কের পরও আপনিও নিশ্চিন্ত থাকতে পারেন।

যৌন সম্পর্কের পর সঠিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। কারণ এটি সংক্রমণ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। প্রথমেই মনে রাখবেন, অন্তরঙ্গ মুহূর্তের পর অবশ্যই প্রস্রাব করা উচিত। কারণ যৌন সম্পর্কের সময় যদি কোনও ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করে, তাহলে প্রস্রাবের মাধ্যমে তা শরীর থেকে বেরিয়ে যায় এবং মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি অনেকটাই কমে যায়।

এরপর ১০ মিনিটের মধ্যে যৌনাঙ্গ পরিষ্কার করা প্রয়োজন। তবে এই সময় কোনও ধরনের রাসায়নিকযুক্ত সাবান, ইন্টিমেট ওয়াশ বা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা ঠিক নয়। এগুলো ত্বকের স্বাভাবিক পিএইচ ভারসাম্য নষ্ট করতে পারে। পরিবর্তে উষ্ণ গরম জল ব্যবহার করে যৌনাঙ্গ আলতোভাবে পরিষ্কার করুন। পরিষ্কারের পর একটি নরম এবং পরিষ্কার তোয়ালে দিয়ে ভালভাবে মুছে শুকিয়ে নিন, যাতে আর্দ্রতা জমে না থাকে। কারণ আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়।

এর পাশাপাশি যৌন সম্পর্কের পর আপনার অন্তর্বাস পরিবর্তন করা উচিত। পুরনো বা ভেজা অন্তর্বাসে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা ত্বকের জ্বালা বা সংক্রমণের কারণ হতে পারে। পরিষ্কার এবং কটনের অন্তর্বাস পরা সবচেয়ে ভাল, কারণ কটন ত্বককে শ্বাস নিতে সাহায্য করে এবং আর্দ্রতা শোষণ করে রাখে। এসব সহজ পদক্ষেপ মেনে চললে আপনি নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে পারবেন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অস্বস্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।

যৌন সম্পর্কের পর অনেকেই ক্লান্তি বা আলস্যের কারণে পরিচ্ছনতার দিকে নজর দেন না। কিন্তু এতে নানা রোগের ঝুঁকি বাড়তে পারে। শরীরের যত্ন মানেই নিজের প্রতি সচেতন থাকা— এবং এই সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অংশ হল যৌন সম্পর্ক-পরবর্তী পরিচ্ছন্নতা। এটি কেবল সংক্রমণ রোধেই নয়, হরমোনের ভারসাম্য ও মানসিক স্বাস্থ্যের দিক থেকেও উপকারী। তাই এই ছোট ছোট অভ্যাসগুলোকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন। পরিচ্ছন্নতা বজায় রাখুন, শরীরের প্রতি সচেতন থাকুন, এবং নিজের সুস্থতাকে সর্বাগ্রে গুরুত্ব দিন। কারণ সুস্থ শরীরেই থাকে সুখী মন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া