শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভোট ঘোষমা হয়ে গিয়েছে। হাতে এক মাসেরও কম সময় রয়েছে। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিহারে। এসবের মাঝেই প্রকাশ্যে এক ভূতুড়ে কাণ্ড। সৌজন্যে এসআইআর। খসড়া ভোটার তালিকা দেখে হতবাক বৈধ ভোটাররা। জলজ্যান্ত জীবীত মানুষগুলি তালিকায় নিজেদের নামের পাশে মৃত লেখা দেখে হতবাক!
অবাক করা এই ঘটনা ঘটেছে বিহারের ধোরাইয়া ব্লকের বাটসার গ্রামে। এই গ্রামের অন্তত পাঁচজন বাসিন্দা খসড়া ভোটার তালিকায় নিজেদের "মৃত" হিসেবে চিহ্নিতকরণ করেছেন। তবে, হাত-পা গুটিয়ে বসে নেই এঁরা। শুক্রবার, গ্রামের ২১৬ নম্বর বুথের বাসিন্দারা বিডিও অরবিন্দ কুমারের কাছে একটি স্মারকলিপি নিয়ে যান। সেই স্মারকলিপিতে লেখা ছিল, "মহাশয়, আমরা বেঁচে আছি।"
'মৃত' ভোটাররা হলেন মোহন সাহ (সিরিয়াল নং ২), সঞ্জয় যাদব (সিরিয়াল নং ১৭৫), রামরূপ যাদব (সিরিয়াল নং ২১১), নরেন্দ্র কুমার দাস (সিরিয়াল নং ৩৬৪), এবং বিষ্ণ্বর প্রসাদ (সিরিয়াল নং ৩৮০)।
সমাজকর্মী ইন্দ্রদেব মণ্ডলের নেতৃত্বে, এই পাঁচজন ব্যক্তি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, এই ত্রুটি বজায় থাকলে ভোটাধিকার প্রয়োগে বাধা হয়ে দাঁড়াবে।
অভিযোগ পেয়েই বিডিও অরবিন্দ কুমার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই পাঁচজনকে বিএলওকে ফর্ম-৬ পূরণ এবং নাম পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, কোনও যোগ্য ভোটারকে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না।
এসআইআর ঘিরে বিভ্রান্তি চরমে। এর আগে, চম্পারণের বাগাহি পঞ্চায়েতের ডুমরি গ্রামে ভোটার তালিকায় ১৫ জনকে "মৃত" দেখানো হয়েছিল।
২০১৮ সালে মৃত সনিয়া শরণ এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মারা যান তাঁর ছেলে মনিত মণি। এই দুই নামও ভুল করে ভোটার হিসেবে খসড়া তালিকাভুক্ত করা হয়েছিল। এমনকি ২০১৬ সাল পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরাও এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছেন!
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর) সংক্রান্ত মামলার শুনানি ছিল। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার জন্য বলে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে তাঁদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য 'লিগ্যাল সার্ভিস অথরিটি'কে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত এ দিন স্পষ্ট করে দিয়েছে, "আমরা চাই সকলে যেন আবেদন করার যথাযথ সুযোগ পান। কেন তাঁদের নাম বাদ পড়েছে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ তাঁদের কাছে থাকা উচিত। এটি যেন কোনও এক বাক্যের দুর্বোধ্য নির্দেশ না-হয়।"
এর আগে বিহারের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কারণ না-জানিয়ে কারও নাম বাদ দেওয়া হয়েছে, এমন উদাহরণ থাকলে আদালতে জানানো যেতে পারে। বৃহস্পতিবারের শুনানিতে আদালত বলে, "এই মামলার চূড়ান্ত রায় যা-ই হোক না কেন, একটি সমস্যা দেখা দিচ্ছে। তা হল, বাদ যাওয়া সাড়ে তিন লক্ষের বেশি মানুষের আবেদন করার অধিকার।" সেই কারণেই বিহারের 'লিগ্যাল সার্ভিস অথরিটি'-কে এই নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট্য বিহার বিধানসভা নির্বাচন হবে দু'টি পর্যায়ে। ৬ এবং ১১ নভেম্বর ভোটদান হবে এবং ভোট গণনা ১৪ নভেম্বর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?