রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৪ ১৯ : ৫৫Riya Patra
কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, আসন্ন বাজেটে রেলের পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট বরাদ্দের ২৫ শতাংশ। ফলে ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ হতে পারে ৩ লক্ষ কোটি টাকার বেশি। সূ্ত্রের খবর, ফ্রেট করিডর এবং দ্রুতগামী ট্রেনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে পরিকাঠামো খাতে আরও বেশি খরচের প্রস্তাব দিয়েছে রেল। এছাড়াও স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস সহ সিগন্যালিং ব্যবস্থার পুরোপুরি বদলের জন্য বিপুল খরচ করতে চায় রেলমন্ত্রক। আগামীদিনে যাতে রেলকে দুর্ঘটনা শূন্য করে তোলা যায়, তারজন্য রেলের সুরক্ষা খাতে বরাদ্দ এবং খরচ দ্বিগুণ করার পরিকল্পনা রেলমন্ত্রকের। সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে বলে সূত্রের খবর। গত ২ বছরে রেলের সুরক্ষা খাতে বরাদ্দ ১১,০০০ কোটি টাকাই রয়ে গিয়েছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ইঙ্গিত দেয়নি রেল বা অর্থমন্ত্রক। রেলবোর্ডের প্রাক্তন সদস্য সুবোধ জৈন সম্প্রতি বলেছেন, এই মূহুর্তে রেলের পরিকাঠামো সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছে। আসন্ন বাজেটে রেলের সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত বলে দাবি করেছেন রেল বিশেষজ্ঞরা।
২০২২-২৩ অর্থবর্ষে রেলের পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ২.৪৫ লক্ষ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এই মূহূর্তে রেলের প্রয়োজন পর্যাপ্ত অর্থ, যাতে রেল প্রয়োজনীয় নতুন পরিকাঠামো গড়ে তুলতে পারে। কেন্দ্রীয় সরকার বাজার থেকে সহজ শর্তে টাকা ধার নেয়। তবে রেল, সড়কের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্রগুলিতে এবারের বাজেটে বরাদ্দ বাড়বে বলে মনে করা হচ্ছে। বিগত কয়েক বছরে রেলের পরিকাঠামোর ওপর জোর দিয়ে বরাদ্দ বাড়িয়েছে মোদি সরকার। তবে পরিকাঠামোর পাশাপাশি সুরক্ষার দিকেও সমানভাবে নজর দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?