শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বড় পদক্ষেপ পুলিশের, হরিয়ানায় আইপিএস আত্মহত্যা মামলায় নাম জড়াতেই বরখাস্ত রোহতকের পুলিশ সুপার

রজিত দাস | ১১ অক্টোবর ২০২৫ ১৪ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি ওয়াই পূরণ কুমারের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। অপসারণ করা হল হরিয়ানার সিনিয়র পুলিশ অফিসার এবং রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজর্ণিয়াকে। বিজর্ণিয়ার কুর্সিতে বসামো হয়েছে  সুরিন্দর সিং ভোরিয়া। তবে অপসারিত বিজর্ণিয়াকে এখনও পর্যন্ত কোনও পদ দেওয়া হয়নি।

আত্মঘাতী আইপিএস ওয়াই পূরণ কুমারের স্ত্রী, আইএএস অফিসার অমনীত পুরান কুমার- হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ কাপুর, রোহতকের এসএসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের বিরুদ্ধে তাঁর স্বামীকে হয়রানি ও প্ররোচনার অভিযোগে থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ করা হয়েছে।

অমনীত পুরান কুমার অভিযোগপত্রে নিজের আত্মাঘাতী আইপিএস অফিসারের সুইসাইড নোটে নাম থাকা ঊর্ধ্বতন পুলিশকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া হতভাগ্য পরিবারের নিরাপত্তা এবং তাঁদের অধিকার রক্ষার দাবি জানান। উল্লেখ্য, হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি ওয়াই পূরণ কুমার তাঁর সুইসাইড নোটে লিখে গিয়েছেন যে, তিনি দলিত হওয়ায় ঊর্ধ্বতন সহকর্মীরা 
তাঁকে কটূক্তি-সহ নানান মানসিক নির্যাতন করতেন। ১৩ জন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 

সনিয়া গান্ধী পুরণের স্ত্রীকে চিঠি লিখেছেন
সনিয়া গান্ধী আমনীত কুমারকে লিখেছেন, পুরণের মৃত্যু স্মরণ করিয়ে দেয় যে- ঊর্ধ্বতন দলিত আমলারাও কীভাবে সামাজিক সমতা থেকে বঞ্চিত। সনিয়ার কথায়, "তাঁর দেশপ্রেম এবং অঙ্গীকার আমাদের মনে করিয়ে দেবে যে আমাদের প্রবীণদের ত্যাগ এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নিঃস্বার্থভাবে জাতির সেবা করার জন্য অনুপ্রাণিত করে।"  

ভূপিন্দর সিং হুডা, রণদীপ সুরজেওয়ালা এবং রাহুল গান্ধীর মতো নেতারা অবিলম্বে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। দলিত সংগঠনগুলি মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জড়ো হয়ে ডিজিপি, এসএসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুলেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে বিলম্ব হলে রাজ্যব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে।

পুরণ কুমার নিজেকে গুলি করে হত্যা করেছেন
৭ অক্টোবর, হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি আইপিএস অফিসার ওয়াই পুরণ কুমার চণ্ডীগড়ের বাসভবনে আত্মহত্যা করেন এবং নয়'পৃষ্ঠার সুইসাইড নোটে ১২ জন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন। কুমারের নোটে তাঁর সমস্ত সম্পত্তি স্ত্রীকে দেওয়ার উইল অন্তর্ভুক্ত ছিল।

সূত্রের খবর, পূরণের পকেট থেকে উদ্ধার করা নোটে তিনি হয়রানি, বৈষম্য এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ করেছেন। সূত্রের খবর, নোটে একজন ডিজিপি পদমর্যাদার কর্মকর্তাকে অপ্রয়োজনীয় নোটিশ জারি করে বারবার হয়রানির অভিযোগ করা হয়েছে। কুমার সাত-আট জন আইপিএস এবং দু'জন আইএএস অফিসারের নামও উল্লেখ করেছেন, যেখানে প্রশাসনিক হস্তক্ষেপ, পদন্নতিতে  বৈষম্য এবং অফিসিয়াল পর্যালোচনায় (এসিআর) পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে।

হরিয়ানার এডিজিপি ওয়াই পুরণ কুমারের আত্মহত্যার অভিযোগ তদন্তের জন্য চণ্ডীগড় পুলিশ আইজি পুষ্পেন্দ্র কুমারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া