রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মানবদেহে লুকিয়ে ‘মৃত্যু-ঘড়ি’! আয়ু কখন ফুরোবে? মৃত্যুর আসল গোপন রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা

সোমা মজুমদার | ১১ অক্টোবর ২০২৫ ১১ : ৪১Soma Majumder

যার জন্ম হবে তাকে মরতেই হবে, এই ধারণাই রয়েছে পৃথিবীর শুরু থেকে। মানুষকে অমর করার বহু চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। কিন্তু কত ওষুধ, কত বিদ্যাই ব্যর্থ হয়েছে। তবে এবার এক অবাক করা তথ্য উঠে এসেছে গবেষণায়। আমাদের শরীরের প্রতিটি কোষে নাকি টিকটিক করছে এক অদৃশ্য ঘড়ি, একটি রহস্যময় টাইমার, যা ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ঘড়ি বা ‘মৃত্যু-ঘড়ি’ কোষের আয়ু নির্ধারণ করে এবং এটি মানুষের প্রাকৃতিক মৃত্যুর সময়ও নিয়ন্ত্রণ করতে পারে।

কীভাবে কাজ করে এই মৃত্যু-ঘড়ি? গবেষকদের মতে, এই নতুনভাবে আবিষ্কৃত কোষীয় কাঠামো এক ধরনের ‘মর্টালিটি টাইমার’ হিসেবে কাজ করে। এটি কোষের ভেতরে সময়ের সঙ্গে সঙ্গে সংকেত পাঠায় যা ঠিক করে দেয় কখন একটি কোষের মৃত্যু হবে বা কখন নতুন কোষ তৈরি হবে না। ফলে এই প্রক্রিয়াই মানবজীবনের আয়ু ও বার্ধক্যের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ শুধু মস্তিষ্ক নয়, শরীরের অন্যান্য অংশও ধরে রাখে স্মৃতি! বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

যুগান্তকারী এই আবিষ্কারের পর থেকেই বিজ্ঞান মহলে জল্পনা শুরু হয়েছে যে যদি এই মৃত্যুঘড়ি থামিয়ে দেওয়া যায়, তাহলে কি মানুষ মৃত্যুকে পিছিয়ে দিতে পারবে? গবেষকরা বলছেন, যদি এই কোষীয় টাইমারের কার্যক্রম নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে বয়সজনিত কোষমৃত্যু বন্ধ করা সম্ভব হবে। ফলস্বরূপ, মানুষের জীবনকাল শতবর্ষের গণ্ডি পেরিয়ে বহু শতাব্দী পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এপ্রসঙ্গে একজন গবেষক জানিয়েছেন, “আমরা যদি কোষের অভ্যন্তরীণ মৃত্যু-ঘড়িকে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে তা চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব ঘটাবে। বার্ধক্য, ক্যানসার, এমনকী অঙ্গ বিকলতার মতো রোগের চিকিৎসায় এর ব্যবহার হতে পারে।” তবে এর বিপদের আশঙ্কাও কম নয়। সকল বিজ্ঞানী এই সম্ভাবনায় আশাবাদী নন। অনেক বিশেষজ্ঞ সতর্ক করেছেন, এই প্রাকৃতিক মৃত্যু-ঘড়িতে হস্তক্ষেপ করলে তার ফল হতে পারে ভয়াবহ।

কোষমৃত্যু বন্ধ করে দেওয়া হলে শরীরে অস্বাভাবিক কোষ জমে গিয়ে ক্যানসার, টিউমার বা জেনেটিক বিকৃতি ঘটতে পারে। এমনকী পুরো শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিজ্ঞানীরা এই মৃত্যু-ঘড়ির রহস্য উন্মোচনে কাজ করছেন। তাদের লক্ষ্য, কোষের আয়ু বাড়ানোর পাশাপাশি নিরাপদ উপায়ে মানবজীবন দীর্ঘায়িত করা। যদিও এখনও এটি প্রাথমিক পর্যায়ের গবেষণা, তবু অনেকেই বিশ্বাস করছেন, এই আবিষ্কার হয়তো মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে ‘মৃত্যু’ আর চূড়ান্ত সত্য নাও থাকতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া